Advertisement
Advertisement
Lionel Messi

মুখ লুকিয়ে ঘুরছেন মেসি! বিশ্বকাপ ফাইনালে হারের প্রথমবার জনসমক্ষে আর্জেন্টিনা অধিনায়ক

আর্জেন্টিনার রোজারিওর কাছে দেখা মিলল তাঁর। সেখানে তাঁকে একপ্রকার মুখ লুকিয়ে ঘুরতে দেখা গেল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৯:৪৮

options
link
মুখ লুকিয়ে ঘুরছেন মেসি! বিশ্বকাপ ফাইনালে হারের প্রথমবার জনসমক্ষে আর্জেন্টিনা অধিনায়ক zoom
বিশ্বকাপ ফাইনালে হারের প্রথমবার জনসমক্ষে মেসি। ছবি সংগৃহীত।
Advertisement

বিশ্বকাপ ফাইনালে হার এখনও টাটকা। সেই হতাশা কাটিয়ে অবশেষে প্রকাশ্যে এলেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার রোজারিওর কাছে দেখা মিলল তাঁর। সেখানে তাঁকে একপ্রকার মুখ লুকিয়ে ঘুরতে দেখা গেল। মুখ ঢেকেই পারিবারিক ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

অরোইয়ো সেকোর আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে আর্জেন্টিনার চতুর্থ বিভাগের প্রিমেরা সি-র ম্যাচে মুখোমুখি হয়েছিল লিওনেস এফসি ও সেন্ট্রাল করডোবা। সেই ম্যাচেই গ্যালারির একটি ব্যালকনিতে বসে খেলা উপভোগ করেন মেসি। সাধারণত কোনও ফুটবলারের চোট না থাকলে মেজর লিগ সকারের অল স্টার ম্যাচে খেলা বাধ্যতামূলক। তবে যেসব ফুটবলার বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছেন, তাঁদের বিশ্রামের সুযোগ দিতে এমএলএস আগে থেকেই বিশেষ ছাড়ের নিয়ম করেছে। তাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা মেসিকে এই ম্যাচে খেলতে হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে একপ্রকার মুখ ঢেকে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। নজর এড়াতে কালো রঙের হুডি পরে স্টেডিয়ামে পৌঁছেছিলেন মেসি। কিন্তু ভক্তদের নজর এড়ানো সহজ হয়নি। ব্যালকনিতে তাঁকে দেখতে পেয়েই আট থেকে আশি, সকলেই তাঁর নামে স্লোগান দিতে শুরু করেন। জবাবে পরিচিত হাসিমুখে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

প্রসঙ্গত, লিওনেস এফসি মেসি পরিবারেরই উদ্যোগে গড়ে ওঠা ক্লাব। ক্লাবটির সভাপতির দায়িত্বে রয়েছেন মেসির বড় ভাই মাতিয়াস মেসি। বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ বিভাগের প্রিমেরা সি-তে খেলছে লিওনেস। তাদের ঘরের মাঠ আন্তোনিও দি জাকোমো স্টেডিয়াম। সেখানেই নিবেদিত এক সমর্থক হিসাবে পাওয়া গেল এলএম১০-কে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.