সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় বার্সেলোনায় (Barcelona) একসঙ্গে খেলত ‘এমএসএন’ ত্রয়ী। মেসি, নেইমার আর সুয়ারেজের যুগলবন্দি দাপিয়ে বেরিয়েছিল ইউরোপের ফুটবলে। তার পর তিনজনের পথ আলাদা হয়ে গেলেও ফের এক দলে ফিরেছেন মেসি আর সুয়ারেজ। এবার কি নেইমারও যোগ দেবেন ইন্টার মিয়ামিতে? খোদ মেসির (Lionel Messi) মুখে শোনা গেল সেই প্রশ্নের উত্তর।
ক্লাব কেরিয়ারের শুরু থেকেই বার্সেলোনায় ছিলেন মেসি। নেইমার (Neymar) আসেন ২০১৩-১৪ মরশুমে। পরের বছর কাতালুনিয়ার ক্লাবে যোগ দেন উরুগুয়ের সুয়ারেজ (Suarez)। তৈরি হয় ‘এমএসএন’ (MSN) ত্রয়ী। তাঁদের হাত ধরে ত্রিমুকুটও জেতে বার্সেলোনা। কিন্তু বছর কয়েকের মধ্যেই ভাঙন ধরে। প্রথমে ক্লাব ছাড়েন নেইমার। ২০১৯-২০ মরশুমের পর সুয়ারেজের সঙ্গেও ক্লাবের সম্পর্ক শেষ হয়ে যায়। তার পর মেসির মহাপ্রস্থান।
[আরও পড়ুন: ‘আমারও একটা অংশের মৃত্যু ঘটল’, সোনমের খোলা চিঠি ‘প্রিয় ছেত্রীকে’]
বর্তমানে মেসি আর সুয়ারেজ খেলেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে (Inter Miami)। অন্যদিকে নেইমার আছেন সৌদি আরবের আল হিলালে। কিন্তু পরের মরশুমে কি বেকহ্যামের ক্লাবে ফের দেখা যাবে তিনজনকে? সেই প্রশ্নের উত্তর দিলেন মেসি। তাঁর বক্তব্য, “আমরা নিয়মিত কথা বলি। সুয়ারেজকে নিয়ে আমাদের তিনজনের গ্রুপে কথাবার্তা চলে। নেইমার নিখুঁত স্প্যানিশ বলে। তবে মিয়ামিতে ওর আসা সম্ভব কিনা আমি জানি না। এখনই সেটা নিয়ে কথা বলা কঠিন।”
[আরও পড়ুন: সিএবি লিগের পর প্রথম ডিভিশন ওয়ানডে খেতাব চ্যাম্পিয়ন ভবানীপুর, হাতছানি ত্রিমুকুটের]
তবে ফের ‘এমএসএন’ জুটির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না মেসি। তিনি বলেন, “ও সৌদিতে আছে। আমার ধারণা, এখনও ওর চুক্তি শেষ হতে এক বছর বাকি। তার পর কী হবে জানি না। জীবন বহুভাবে বাঁক নিতে পারে। তাই যে কোনও কিছুই ঘটতে পারি। তবে বর্তমানে কোনও সম্ভাবনা নেই।” সেই ‘বাঁক’-এর অপেক্ষায় তাকিয়ে থাকবে বহু ভক্ত।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!