Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Lionel Messi

২৫০ কোটি নিয়েও খেলতে আসেনি আর্জেন্টিনা, মেসিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরলের ক্রীড়ামন্ত্রীর

লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিম। গত বছর নভেম্বরে কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৬, ১৩:৪০

options
link
২৫০ কোটি নিয়েও খেলতে আসেনি আর্জেন্টিনা, মেসিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেরলের ক্রীড়ামন্ত্রীর zoom
লিওনেল মেসি। ফাইল ছবি।

লিওনেল মেসি (Lionel Messi) এবং আর্জেন্টিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুররহিম। তাঁর দাবি, গত বছর আর্জেন্টিনা কেরলে খেলতে আসার নামে তাঁদের কাছ থেকে ২৫০ কোটি টাকা নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসি বা আর্জেন্টিনা দল কেরলে আসেনি, যা প্রতারণার শামিল।

আসলে গত বছর নভেম্বরে কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার। কিন্তু সেই ম্যাচ আয়োজিত হয়নি। সব প্রস্তুতি সারা হয়ে গেলেও ফিফার থেকে প্রয়োজনীয় অনুমতি না মেলায় ওই ম্যাচ সম্ভব হয়নি। সেসময় বলা হয় নভেম্বরে না হলেও এ বছর মার্চের আন্তর্জাতিক উইনডো-তে অবশ্যই কেরলে আসবে আর্জেন্টিনা।

Advertisement

স্বাভাবিকভাবেই মেসি আসছেন বলে প্রচার করা শুরু করে দেয় কেরলের বাম সরকার। এমনিতেই কেরলে প্রচুর ফুটবলভক্ত, মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে আলাদা পাগলামো আছে। ভোটের ঠিক আগে আগে মেসিকে আনতে পারলে সেটার প্রভাব ভোটেও পড়বে বলে আশাবাদী ছিল কেরল সরকার। কিন্তু বিধি বাম। শেষপর্যন্ত মার্চেও মেসি এলেন না। ফলে এখন কেরল সরকারকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মেসিকে আনার নামে সাধারণ মানুষকে ঠকানোর অভিযোগ তুলছে কংগ্রেস।

এই পরিস্থিতিতেই বিস্ফোরক দাবি করলেন কেরলের ক্রীড়ামন্ত্রী। ভি আবদুররহিম বললেন, “আমরা স্পনসর জোগাড় করে ফেলেছিলাম। ২৫০ কোটি টাকা তুলেছিলাম। সেই টাকা আর্জেন্টিনা দলকে দেওয়াই হয়েছিল। কিন্তু তারপর আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।” হতাশার সুরে কেরলের অর্থমন্ত্রী বলছেন, “এমনটা হতে পারে, আমি ভাবতেও পারছি না। এখন কার কাছে যাব, কী করব কিছুই বুঝতে পারছি না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.