Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

রোনাল্ডোর সঙ্গে নিজের যৌন কেলেঙ্কারি ফাঁস করলেন এই মডেল

জর্জিনার সঙ্গেও শারীরিক সম্পর্ক হয়েছিল সিআর সেভেনের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৪:৩২

options
link
রোনাল্ডোর সঙ্গে নিজের যৌন কেলেঙ্কারি ফাঁস করলেন এই মডেল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতুর্থবার বাবা হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজ জন্ম দিয়েছেন কন্যা সন্তানের। এই সুখের মুহূর্তের মধ্যেই ফের একবার বিতর্কে সিআর সেভেন। তাঁকে প্রতারক অ্যাখ্যা দিয়ে রোনাল্ডোর সঙ্গে নিজের যৌন কেচ্ছা ফাঁস করলেন নাতাশা রডরিগেজ নামে বছর একুশের এক পর্তুগিজ মডেল। এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন রোনাল্ডোর সঙ্গের নিজের যৌন কেচ্ছার কথাও। পাশাপাশি বললেন, বান্ধবী জর্জিনার সঙ্গে সম্পর্ক থাকলেও তাঁর সঙ্গে একান্তে নিজের লিসবনের বিলাসবহুল ফ্ল্যাটে সময় কাটিয়েছিলেন রিয়ালের মহাতারকা। ঘণ্টা দুয়েক সময় কাটানোর মাঝে  যৌন সম্পর্কে মেতেছিলেন দু’জন।

[ঘোষিত হল আই লিগের সূচি, জেনে নিন জোড়া ডার্বির দিনক্ষণ]

নারী সঙ্গ এবং সিআর সেভেন। যেন একে অপরের সমার্থক। কখনও ইরিনা শায়েক তো কখনও অন্য কোনও মডেল, এর আগে বহু মহিলার সঙ্গে নাম জড়িয়েছে ৩২ বছর বয়সী এই ফুটবল তারকার। কখনও সেই খবর সামনে এসেছে, কখনও আবার ধামাচাপা পড়ে গিয়েছে। সেরকমভাবেই এবার মুখ খুললেন নাতাশা রডরিগেজ। জানালেন, প্রায় ২ বছর ধরে কথা বলার পর চলতি বছরের মার্চেই ‘একান্তে’ সময় কাটিয়েছেন দু’জন। নাতাশার সংযোজন, রোনাল্ডোর সঙ্গে যখন তাঁর পরিচয় হয় তখন রোনাল্ডো সিঙ্গেল ছিলেন। সদ্য দীর্ঘদিনের বান্ধবী ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে রোনাল্ডোকে একটি ছবি পাঠিয়েছিলেন নাতাশা। মজা করার জন্য রাত ১ টায় ছবিটি পাঠালেও, পরদিন ভোর ৬টায় রোনাল্ডো রিপ্লাইও করেছিলেন। এরপরই দু’জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। এসবের মধ্যেই দু’জনে দু’জনকে একে-অপরের উষ্ণ ছবিও পাঠাতেন। এরপরই ২০১৬ সালের ৫ অক্টোবর নিজের লিসবনের ফ্ল্যাটে নাতাশাকে ডেকে পাঠান রোনাল্ডো। সময় না থাকায় পরে অবশ্য নিজেই বারণ করে দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গুগল ডুডলে আজ ‘হোল পাঞ্চার’, কেন জানেন?]

শেষে চলতি বছরের মার্চেই ফের একবার নিজের লিসবনের ফ্ল্যাটে নাতাশাকে ডেকে পাঠান। সেখানেই সারারাত উদ্দাম যৌনতায় মাতেন দু’জনে। সাক্ষাৎকারে সমস্তটাই খোলাখুলি বলেছেন নাতাশা। এমনকী নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি ওই মডেলকে দেখিয়েছিলেন রোনাল্ডো। আলমারি খুলে সেখান থেকে যা খুশি নেওয়ার প্রস্তাবও নেন। নাতাশা তুলে নেন একটি বেসবল টুপি। এরপর মডেলকে বাড়ি ফেরার জন্য অর্থও দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা। তবে সব কিছুরই যেমন শেষ থাকে। তেমনই এই সম্পর্কও শেষ হয়েছে। নাতাশা জানিয়েছেন, বারণ করা সত্ত্বেও একটি রিয়ালিটি শোয়ে অংশ নেওয়ার জন্য তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন পর্তুগিজ সুপারস্টার। এরপরই রোনাল্ডোকে প্রতারক আখ্যা দেন ওই মডেল। তাঁর অভিযোগ, জর্জিনা থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সিআর সেভেন। তাঁকে যৌন আকাঙ্খা মেটানোর জন্যই ব্যবহার করেছেন। যদিও একই সঙ্গে রোনাল্ডোর সঙ্গে কাটানো মুহূর্তর প্রশংসা করেছেন এবং বলেছেন পর্তুগিজ তারকার সুঠাম শরীর এখনও তাঁর কাছে প্রিয়। যদিও রোনাল্ডোর তরফ থেকে এব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। তিনি আপাতত পরিবারের নতুন অতিথিকে নিয়েই ব্যস্ত।

[OMG! হাঙরের শরীরে সাপের মাথা, দেখা মিলল জুরাসিক যুগের প্রাণীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.