সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে গোকুলামের সঙ্গে ড্র করেছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আজ বুধবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা-কালো শিবির ঘুরে দাঁড়াল।
শেষ মুহূর্তের গোলে মহামেডান স্পোর্টিং ১-০ গোলে হারাল নামধারী ফুটবল ক্লাবকে। এদিনের জয়ের ফলে ৯ ম্যাচ খেলে মহামেডান স্পোর্টিংয়ের পয়েন্ট ২৩। পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল আন্দ্রে চেরনিশভের ছেলেরা।
পাঞ্জাবের দলটি অবশ্য আই লিগে ভালো জায়গায় নেই। ঘরের মাঠে দারুণ ছন্দে থাকা সাদা-কালো শিবিরকে প্রায় আটকে দিয়েছিল নামধারী। মহামেডান স্পোর্টিংকে জয়সূচক গোলটির জন্য অপেক্ষা করতে হয় প্রায় শেষ মিনিট পর্য়ন্ত। গোয়ান উইঙ্গার ব্যারেটো গোল করে মহামেডান স্পোর্টিংকে ৩ পয়েন্ট এনে দেন।
[আর পড়ুন: বিশ্বকাপ ফাইনালের সেই হৃদয়বিদারক হারের পরে প্রথমবার মুখ খুললেন রোহিত, কী বললেন তিনি?]
ম্যাচ খেলতে নামার আগে লুধিয়ানার ঠান্ডাকে ভয় পাচ্ছিলেন মহামেডান স্পোর্টিংয়ের কোচ চেরনিশভ। কিন্তু সেই ভয় কাটিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকেও তিন পয়েন্ট ঘরে তুলল সাদা-কালো শিবির। কলকাতা লিগ জিতেছে সাদা-কালো ব্রিগেড। এবার তাদের লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলা।
[আর পড়ুন: OMG! নিরামিষাশী কোহলি খাচ্ছেন চিকেন টিক্কা! ছবি দেখে তাজ্জব নেটিজেনরা]
সর্বশেষ খবর
-
শান্তিচুক্তি ভেঙে হরমুজে হামলা, আমেরিকার প্রত্যাঘাতে তছনছ ইরান! বাতিল তেল বিক্রির ছাড়পত্র
-
‘মেসিকে রাখতে এত কিছু, ট্রফিটাই দিয়ে দিক ফিফা’, আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ
-
বারুইপুর ‘গণধর্ষণ ও খুনে’ এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত প্রভাস মণ্ডলের
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল