Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Mohun Bagan

গ্রেগকে নিয়ে দোটানা, রবসনের সঙ্গে কথা শুরু মোহনবাগানের

গ্রেগের প্রাথমিক ইচ্ছে, স্কটল্যান্ডের কোনও ক্লাবে চলে যাওয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৫, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৫, ১৪:৪৭

options
link
গ্রেগকে নিয়ে দোটানা, রবসনের সঙ্গে কথা শুরু মোহনবাগানের zoom
ফাইল ছবি।

দুলাল দে: সত্যি বলতে মোহনবাগানের যা দল, কোনও পজিশনে সেভাবে নতুন কোনও ফুটবলারকে দলে নেওয়ারই দরকার নেই। একমাত্র কারও চুক্তি শেষ হয়ে গেলে তিনি যদি দল ছাড়তে চান, তাহলেই একমাত্র নতুন ফুটবলার নেওয়ার কথা ভাবছে মোহনবাগান। শেষ মরশুমে আইএসএল শিল্ড এবং কাপ- দুটিতেই চ্যাম্পিয়ন সবুজ-মেরুন। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চাইছে সবুজ-মেরুন। গত মরশুমের দল থেকে দু’জন বিদেশি ফুটবলারের চুক্তি শেষ। একজন ডিফেন্ডার টম অলড্রেড। অপরজন গ্রেগ স্টুয়ার্ট। আইএসএলেরই বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা হলেও শেষ পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি নবীকরণ করে নিয়েছেন টম। বাকি শুধু গ্রেগ।

স্কটল্যান্ডের ফুটবলারটি এমনিতে খুবই ‘হোম সিক।’ মুম্বই সিটি এফসিতে খেলার সময় দেশে ফিরে গিয়েছিলেন। এই মরশুমে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাওয়ায় গ্রেগের প্রাথমিক ইচ্ছে, স্কটল্যান্ডের কোনও ক্লাবে চলে যাওয়া। একান্তই যদি নিজেদের দেশে কোনও ক্লাবে চুক্তিবদ্ধ না হন, তখন অবশ্যই থেকে যাবেন মোহনবাগানে। স্কটিশ এই ফুটবলারটির সঙ্গে চূড়ান্ত কথা আটকে ছিল আইপিএলের জন্য। মোহনবাগানের পক্ষে যাঁরা ফুটবলারের চুক্তি নিয়ে কথা বলেন, তাঁরা প্রত্যেকেই এতদিন ব্যস্ত ছিলেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস নিয়ে। আইপিএলে টিমের সম্ভাবনা শেষ হয়ে যেতেই এখন গ্রেগের সঙ্গে কথা বলছে মোহনবাগান। তাতে যা মনে হয়েছে, দল ছাড়তে পারেন প্রেগ। যদিও পুরো বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। যে কারণে ঘোষণাও করতে পারছে না মোহনবাগান।

Advertisement

তবে মিডফিল্ডার গ্রেগ দল ছাড়তে পারেন, এই ভাবনা থেকে বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো রবসনের সঙ্গে কথা বলা শুরু করল মোহনবাগান। গত মরশুমে বাংলাদেশে দারুণ খেলছিলেন রবসন। কিন্তু সেদেশে সমস্যা তৈরি হতেই ব্রাজিলে ফিরে গিয়ে সেখানকার ক্লাব ফুটবলে খেলছেন তিনি। গ্রেগ দল ছাড়লে সেই পজিশনে রবসনকে দলে নেওয়ার ইচ্ছে আছে মোহনবাগানের। যদিও এখনও চূড়ান্ত কিছুই হয়নি। তবে ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্টের কথাবার্তা অনেকটাই এগিয়েছে।

অন্যদিকে, ইভানকে হারালেও ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। অস্কার ব্রুজোর কোচিংয়ে রবসন, মিগুয়েল দু’জনেই খেলেছেন বসুন্ধরা কিংসে। মোহনবাগান রবসনকে এখনও চূড়ান্ত করতে না পারলেও বসুন্ধরা কিংসের আরেক ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে সই করিয়ে নিতে সক্ষম হল ইস্টবেঙ্গল। সার্বিয়ার ইভান এবং ব্রাজিলের মিগুয়েল। দু’জনের সঙ্গেই কথা বার্তা আগে পাকা হয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের। শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে কথা বলে সার্বিয়া থেকে কলকাতায় এসে খেলার জন্য ইভানের পরিবার আবহাওয়াজনিত কারণে রাজি না হওয়ায়, অন্য ডিফেন্ডারের দিকে নজর দিয়েছেন লাল-হলুদ কর্তারা। তবে মিগুয়েলকে সই করিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.