স্টাফ রিপোর্টার: কথায় বলে, শেষ ভাল যার সব ভাল। যদি তাই হয়, তা হলে বলতে হচ্ছে, গোয়ায় আবাসিক শিবির করে চূড়ান্ত সফল মোহনবাগান। আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভিকুনা বাহিনী। বৃহস্পতিবার ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ কালানগুটকে হাফ ডজন গোল দিল মোহনবাগান। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে ছিল মোহনবাগান। বিরতির পর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৬-১।
[আরও পড়ুন: মরশুমের প্রথম প্র্যাকটিস ম্যাচে সালগাঁওকরকে চার গোল দিল মোহনবাগান]
তিনটে ম্যাচে মোহনবাগান দিল ১২ গোল। এটা একটা দৃষ্টান্ত বটেই। বিশেষ করে গোয়ার মাটিতে গোলের বান ডেকে ফিরে আসা সহজ কথা নয়। শুরু করেছিল সালগাঁওকর ম্যাচ দিয়ে। মাঝে খেলে সেসা গোয়ার সঙ্গে। সালগাঁওকরের সঙ্গে ব্যবধান ছিল ৪-২। সেসার সঙ্গে ছিল ২-০। আজ হল ৬-১। তাও আবার দুই বিদেশিকে পেয়েছে মোহনবাগান। চামোরা ও মোরান্তা অন্যান্য ম্যাচে একসঙ্গে খেলেননি। এদিন তাঁরা প্রায় ৬০ মিনিট একসঙ্গে খেলেন। মোহনবাগানের গোলদাতারা হলেন নরেন, চামোরা, সুরাবুদ্দিন, দীপ সাহা, ধনচন্দ্র ও ডেম্পো থেকে ট্রায়ালে আসা জয়েস।
মোহনবাগান খেলা শুরুর মিনিট দশেকের মধ্যে গোল পেয়ে যায়। নরেনের গোলে এগিয়ে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে গোয়ার প্রো লিগে খেলা দল কালানগুট অ্যাসোসিয়েশন। আগামিকাল মোহনবাগান কলকাতায় ফিরে আসছে। তবে, দল ১২ গোল পাওয়ায় স্বভাবতই কোচ ভিকুনা উচ্ছ্বসিত। স্প্যানিশ কোচ যদিও জানিয়ে দিলেন, “এখনই বলার মতো সময় কিছু আসেনি। গোয়ায় আবাসিক শিবিরে বুঝে নিলাম, কে কেমন কোন জায়গায় রয়েছে।”
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর