Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

সুপার কাপ অভিযানে নামার আগে চার্চিলকে সমীহ করছে মোহনবাগান

পালটে যাওয়া প্লাজায় মজে ডিকারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৫:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০১৯, ১৫:২২

options
link
সুপার কাপ অভিযানে নামার আগে চার্চিলকে সমীহ করছে মোহনবাগান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্র্যাকটিসে শেষে টিম বাসের দুর্ঘটনায় পড়া ভুলে এখন চার্চিলে মন মোহনবাগান ফুটবলারদের। আজ, রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপে নামছে সবুজ-মেরুন শিবির। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। অতীতে ফেডারেশন পরিচালিত যে কোনও টুর্নামেন্টে ছড়ি ঘোরাত মোহনবাগান। এখন সেই রাম নেই, অযোধ্যাও নেই। ফলে সুপার কাপের সূচনায় মোহনবাগান কী করবে বোঝা মুশকিল। একটাই বাঁচোয়া, প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। যাদের আই লিগে দু’বারই হারিয়েছে। এমন প্রতিপক্ষকে নিয়ে ভাবার কিছু থাকতে পারে না। কিন্তু এখন জোর দিয়ে তা বলা সম্ভব হচ্ছে না। বরং বলতে হচ্ছে, গোয়ানিজদের নিয়ে ভাবনার জাবর কাটা শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুন শিবিরে।

কীভাবে? আইএসএল খেলা দিল্লি ডায়নামোসকে হারানোর পর হীনম্মন্যতা কেটে গিয়েছে চার্চিলের। দ্বিগুণ উৎসাহ নিয়ে তারা আজ ঝাঁপাতে চায়। সেই সঙ্গে প্লাজার নজরকাড়া পারফরম্যান্স। ইস্টবেঙ্গল সমর্থকরা প্লাজার খেলা দেখে কৌতুকের সুরে বলতে শুরু করেছেন, এ লোক নিশ্চয় প্লাজার মুখোশধারী কেউ। সঙ্গে এটাও মনে রাখতে হবে, লিগের খেলা নয়। নক আউট। একটু এদিক-ওদিক হলেই বিদায়। তারওপর দীর্ঘদিন পর টুর্নামেন্টে নামছে শঙ্করলাল এন্ড কোং। মোহনবাগান কোচ শংকরলাল চক্রবর্তী বললেন, “সামান্য ভুল হলেই সর্বনাশ। সাবধানে এগোতে চাইছি। প্রত্যেককে সতর্ক থাকতে বলেছি। ছেলেরা আশা করি ক্লাবের মর্যাদা রাখবে।” বাগান অধিনায়ক শিল্টন পাল বললেন, “লিগ আর সুপার কাপের চার্চিল এক নয়। তাই বলে ভাবার কিছু নেই। আমাদের খেলাটা খেলতে পারলেই হবে।” ম্যাচটা রাত আটটায়। ভুবনেশ্বরের গরমও সমস্যায় ফেলবে না দলকে। দিনের শেষে বাগানই আজ ফেভারিট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[সন্তোষ ট্রফির ফাইনালে দর্শকদের যুবভারতীতে আসার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর]

প্রসঙ্গত, শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে প্র‌্যাকটিস করে ফেরার পথে আচমকাই ফুটব্রিজে ধাক্কা লাগে মোহনবাগান বাসের উপরের অংশে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সেই অংশটিই উঁচু থাকে। গাড়ি সজোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ধোঁয়া উঠতে থাকে। আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন ফুটবলাররা। গোটা দলই ছিল বাসের মধ্যে। তবে কোনও ফুটবলারের চোট লাগেনি। এই ঘটনায় ফুটবলারদের মধ্যে দুর্ঘটনার চাপা আতঙ্ক ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর সংগঠকরা নতুন বাস এনে ফুটবলারদের হোটেলে ফেরার ব্যবস্থা করেন। আজ জিতলে মোহনবাগান পরের রাউন্ডে পৌঁছে যাবে। শংকরলাল চাইছেন দলের প্রতিটি ফুটবলার যেন মরশুমের শেষ টুর্নামেন্টে নিজেদের উজাড় করে দেয়। পরের রাউন্ডে ওঠা নিয়ে মোহনবাগান কোচ যদিও এখন ভাবছেন না। তাঁর লক্ষ্য একটাই, যেভাবেই হোক চার্চিলকে হারানো। কোচ বলছেন, “আগে তো এই ম্যাচটা জিতি। তারপর না হয় পরের রাউন্ড নিয়ে ভাবা যাবে। আমাদের যাবতীয় ফোকাস এখন চার্চিল ম্যাচ।” মোহনবাগান এই ম্যাচ জেতার জন্য ভরসা করে রয়েছে ডিকার উপর। সুপার কাপ নকআউট টুর্নামেন্ট। তাই মোহনবাগান কোচ চাইছেন আক্রমণ এবং রক্ষণে ভারসাম্য রেখে এগোতে। কোনওভাবেই যেন রক্ষণ আলগা না হয়, সেদিকে নজর রাখছেন। এই ম্যাচ নিয়ে শংকরলাল বাড়তি সতর্কও। তিনি ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন, কোনওভাবেই অতিরিক্ত আক্রমণাত্মক হওয়া যাবে না। প্রতিপক্ষের ওজন বুঝে খেলতে হবে।

[সুপার কাপের আগে দুর্ঘটনার কবলে মোহনবাগানের টিম বাস]

এদিকে, এবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসিকে পেনাল্টি শুটআউটে হারিয়ে টুর্নামেন্ট জমিয়ে দিয়েছে গতবারের আই লিগ চ্যাম্পিয়ন আইজল এফসি। যদিও এবারের আই লিগে খালিদ-আমনা বিহীন আইজল ধারে-ভারে গতবারের ছিঁটেফোটাও ছিল না। তবুও শনিবার সন্তোষ কাশ্যপের কোচিংয়ে তারকা-খচিত চেন্নাইয়িনকে হারিয়ে হৃত গৌরব কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পেরেছে পাহাড়ি ক্লাব। পাশাপাশি, আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির হতশ্রী পারফরম্যান্স সুপার কাপের আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে। এই হাল থাকলে ফেড কাপ তুলে দেওয়ার কী দরকার ছিল, প্রশ্ন তুলছে ফুটবলমহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.