মোহনবাগান: ০
সাদার্ন সমিতি: ২ (সৌগত হাঁসদা-২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে বড় ধাক্কা খেল মোহনবাগান (Mohun Bagan)। রবিবার সাদার্ন সমিতির বিরুদ্ধে ২-০ গোলে হারলেন সুহেল বাট, কিয়ান নাসিরিরা। জোড়া গোল করে দলকে ম্যাচ জেতালেন সৌগত হাঁসদা। কলকাতা লিগে পরপর দুই ম্যাচে যথাক্রমে ড্র ও হার। ফলে টুর্নামেন্টে যথেষ্ট চাপের মুখে সবুজ মেরুন ব্রিগেড।
বড় ব্যবধানে জিতে সুপার সিক্সে জায়গা করে নিতে চেয়েছিলেন। কিন্তু মোহনবাগানের কোচ বাস্তব রায়ের সেই স্বপ্নে জল ঢেলে দিল সাদার্ন সমিতি (Southern Samiti)। প্রথমার্ধেই জোড়া গোল করেন সাদার্নের সৌগত। তার পর থেকে আর ম্যাচে ফিরতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচে বারবার আক্রমণ শানিয়েছে, গোলের সুযোগ তৈরি করেছ মোহনবাগান। কিন্তু শেষ পর্যন্ত আর গোল আসেনি। প্রসঙ্গত, চলতি মরশুমের কলকাতা লিগে মোহনবাগান ছিল অপরাজেয়। সাদার্ন সমিতির কাছেই প্রথমবার টুর্নামেন্টে হারের স্বাদ পেলেন কোচ বাস্তব রায় ও তাঁর জুনিয়র ব্রিগেড।
[আরও পড়ুন: হু হু করে কমছে জিনিসপত্রের দাম! ‘মুদ্রাহ্রাসে’র কবলে মুখ থুবড়ে পড়বে চিন?]
১৬৫৭ দিন পরে ডার্বি হারের পর থেকেই যেন ছন্দহীন হয়ে পড়েছে মোহনবাগান। এএফসি কাপে প্রতিপক্ষ মাচিন্দা এফসিকে হারালেও কলকাতা লিগে পরপর ম্যাচে ধাক্কা খেয়েছে তারা। ডুরান্ড কাপের নকআউট পর্যায়ে উঠলেও কলকাতা লিগের সুপার সিক্স বেশ কঠিন হয়ে পড়েছে সবুজ মেরুন ব্রিগেডের কাছে। পরপর দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করে বেশ চাপে তারা। তবে প্রতিপক্ষদের তুলনায় কম ম্যাচ খেলেছে মোহনবাগান। এদিন ম্যাচ হেরেও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেই রইলেন কিয়ান নাসিরিরা।
[আরও পড়ুন: কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ঠাঁই ‘বিদ্রোহী’দেরও, বাংলা থেকে জায়গা পেলেন দু’জন]
সর্বশেষ খবর
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের
-
ভাঙছে আরও একটি পুর বোর্ড! ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান