এশিয়ার মঞ্চে নামতে চলেছে ভারতের দুই ক্লাব। আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং এআইএফএফ সুপার কাপজয়ী এফসি গোয়া ১২ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রিলিমিনারি স্টেজে মাঠে নামবে। ২৫ জুলাই ডার্বি দিয়ে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তার আগে দল গঠনে জোরকদমে নেমেছে লাল-হলুদ। কোচ হিসাবে আন্তোনিও লোপেজ হাবাসের নাম ঘোষণার পর থেকেই ট্রান্সফার মার্কেটে সক্রিয় মশাল বাহিনী। এবার স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে দলে নিল আইএসএল চ্যাম্পিয়নরা।
গত মরশুমে পাঞ্জাব এফসি-র হয়ে আইএসএলে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন রামিরেজ। মাঝমাঠে তাঁর সৃজনশীলতা ইতিমধ্যেই দর্শকদের আনন্দ দিয়েছে। তাছাড়াও নিখুঁত পাসিং, ড্রিবলিং, দূরপাল্লার শট নিতেও পারদর্শী। দুর্দান্ত ফ্রিকিক নিতে পারেন। পাশাপাশি ঠিকানালেখা কর্নার থেকেও পেনাল্টি বক্সে সুবিধাজনক বল পান সতীর্থরা। বিদেশি এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সেরা ‘রিক্রুট’।
আরও পড়ুন:
Officially declared – Dani Ramirez joins East Bengal. pic.twitter.com/UKVlOkFIVe
— EAST BENGAL News Analysis (@QEBNA) July 9, 2026
২০০৮ সালে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন রামিরেজ। পরে ক্লাবটির ‘সি’ দলের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর ভালেন্সিয়া ‘বি’, গেটাফে ‘বি’ এবং ইন্টারন্যাসিওনাল দে মাদ্রিদের মতো স্প্যানিশ ক্লাবে খেলেন। পরবর্তীতে পোল্যান্ডে পাড়ি দিয়ে লেচ পোজনান ও এলকেএস লজের হয়ে সাফল্যের সঙ্গে খেলেন। পোল্যান্ডের শীর্ষ লিগ একস্ট্রাক্লাসাও জেতেন। ২০২৫ সালের অক্টোবরে ভারতীয় ফুটবলে আসেন তিনি। পাঞ্জাব এফসি-তে যোগ দিয়েই দক্ষতার পরিচয় দেন। গত মরশুমে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নজর কাড়ে ইস্টবেঙ্গল কর্তাদের। নতুন মরশুমে মাঝমাঠের দায়িত্ব তুলে দেওয়া হল অভিজ্ঞ এই স্প্যানিশ ফুটবলারের কাঁধে।
View this post on Instagram
হাবাসের পছন্দের অনুযায়ী দল সাজাতে ব্যস্ত ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই তিন বছরের চুক্তিতে এফসি গোয়া থেকে বরিস সিংকে দলে নিয়েছে তারা। পাশাপাশি গত মরশুমের অন্যতম ভরসা মহম্মদ রশিদের সঙ্গে এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছে ক্লাব। ২০২৮ সাল পৰ্যন্ত ইস্টবেঙ্গলের জাৰ্সিতেই দেখা যাবে ডিফেন্ডার লালচুংনুঙ্গাকে। পূর্বা লাচেনপাকেও দলে নিয়েছে লাল-হলুদ শিবির। এবার স্প্যানিশ মিডফিল্ডার রামিরেজকে এক বছরের চুক্তিতে সই করাল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত, গ্রুপ পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ ইস্টবেঙ্গল প্রতিপক্ষ হিসাবে পাবে কুয়েতের আল আরাবি এসসিকে। অন্যদিকে, এফসি গোয়া মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের। এক ম্যাচের এই লড়াই জিতলেই মূল পর্বে খেলার ছাড়পত্র পাবে ভারতের দুই ক্লাব। অন্যদিকে, সোশাল মিডিয়ায় আবেগঘন ভিডিওর মাধ্যমে দিমিত্রি পেত্রাতোসকে বিদায় জানিয়েছে মোহনবাগান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় ডুবেছে চিন! জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু
-
দিল্লিতে বন্যার বলি ৩ বছরের শিশুকন্যা, বাড়ির কাছে বর্ষার জমা জলে ডুবে মৃত্যু একরত্তির
-
‘মুক্তমনা হও তবে…’, কেতন হত্যাকাণ্ডের পর তরুণ প্রজন্মকে সতর্কবাণী কঙ্গনার
-
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
-
ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?