Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Cristiano Ronaldo

যমজ সন্তানের জন্মের পরই ছেলের মৃত্যু, শোকে বিধ্বস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সোমবারই যমজ সন্তানের জন্ম দেন রোনাল্ডোর বান্ধবী জর্জিনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ০৯:০২

options
link
যমজ সন্তানের জন্মের পরই ছেলের মৃত্যু, শোকে বিধ্বস্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষাদের ছায়া নেমে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জীবনে। দু’দিন আগেও উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন তিনি। ইপিএলে নরউইচের বিরুদ্ধে দুরন্ত হ‌্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন। কিন্তু কে জানত, তার কয়েক দিনের মধ্যেই রোনাল্ডোর জীবনে নেমে এল বিষাদময় এক মুহূর্ত। সোমবার রাতে সদ্যোজাত পুত্র সন্তানকে হারানোর কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন রোনাল্ডো।

রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজের (Georgina Rodríguez) একটি পুত্র এবং একটি কন্যা সন্তান হয়। সেই যমজ সন্তানের মধ্যে পুত্র সন্তান মারা গিয়েছে। পুত্রশোকে কাতর রোনাল্ডো সোশ‌্যাল মিডিয়ার লিখলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছে সন্তানের প্রয়াণ সবসময়ই বেদনাদায়ক ঘটনা। কন্যা সন্তান জীবিত থাকাটাই এই কঠিন সময়ে আমাদের শক্তি যোগাচ্ছে। আমার পুত্র, তুমি আমাদের দেবদূত। আমরা তোমায় সবসময় ভালবাসব।’ রোনাল্ডোর কন্যা জীবিত আছেন। আপাতত তাকে আকড়ে ধরেই দুঃখ ভুলতে চাইছেন ক্রিশ্চিয়ানো।

[আরও পড়ুন: ‘মা নিজের জন্য ছেলে খুঁজতে বলেছে, তুমি বিয়ে করবে?’ শ্রেয়সকে বিয়ের প্রস্তাব ভক্তের]

তিনি আরও লেখেন, “যেভাবে চিকিৎসক এবং নার্সরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে আমাদের একা থাকতে দেওয়ার আবেদন করছি। আশা করছি সকলে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন।’ রোনাল্ডোর এই কঠিন পরিস্থিতিতে তাঁর ক্লাব ম‌্যাঞ্চেস্টার ইউনাইটড (Manchester United) পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। ইউনাইটেডের তরফ থেকে রোনাল্ডোর উদ্দেশে বলা হয়, ‘তোমার কষ্ট, আমাদেরও কষ্ট। আমরা সবাই তোমার পরিবারের পাশে রয়েছি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বিপাকে দিল্লি ক্যাপিটালস, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হচ্ছেন মার্শ! সংক্রমিত মোট ৫]

গত অক্টোবরেই রোনাল্ডো এবং জর্জিনা ঘোষণা করেছিলেন, তাঁদের যমজ সন্তান আসতে চলেছে। মেডিক্যাল রিপোর্ট-সহ একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তাঁরা। সেই জমজের একজনের মৃত্যুতে পর্তুগিজ মহাতারকা রীতিমতো বিধ্বস্ত। প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বার বাবা হন রোনাল্ডো। তারপর ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হন। তাঁর বর্তমান বান্ধবী জর্জিনা প্রথম মা হন সে বছরেরই নভেম্বরে। এরপর এ বছরই যমজ সন্তান হওয়ার কথা ছিল তাঁদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.