সুমন করাতি, হুগলী: কলকাতা ময়দানের দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এবং এই দুই ক্লাবের সমর্থকদের ক্লাবের খেলা নিয়ে উন্মাদনার কথাও বাংলার ঘরে ঘরে সমান চর্চিত, কেউ মোহনবাগানের ফ্ল্যাগের রঙে বাড়ি রাঙান তো কেউ ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মোটরসাইকেলে বেড়িয়ে পড়েন লং ড্রাইভে।
এসবের পরেও প্রিয় দল ডার্বিতে জিতলে ইলিশ বা চিংড়ি কিনে বাড়ি ফেরার কথা এই বাংলার সংস্কৃতির সঙ্গে যেনো ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে মোহনবাগানের থিম! হ্যাঁ এমনটাই হল হুগলির মাখলায় সুশান্ত ও মুনমুনের বিয়েতে। বৌভাতের দিন বর কনে বসার মঞ্চটিকে মোহনবাগানের ফ্ল্যাগ, প্রতীক এবং মেরুন সবুজ আলোতে সাজানো হয়েছিল। পাত্র পাত্রীর পোশাকেও ছিল সবুজ মেরুন রঙের ছড়া ছড়ি, সানাই এর বদলে বাজছিল মোহনবাগানের থিম সং।
[আরও পড়ুন: বল না দেখেই লম্বা ছক্কা! নেটে ‘মাহি মার রাহা হ্যায়’, রইল ভাইরাল ভিডিও]
আমন্ত্রিতরা আসার পর কাটা হল কেক, সে কেকও যে সে কেক নয় যেনো একটুকরো মোহনবাগান মাঠ কেই তুলে ধরা হয়েছে সেখানে! আর সুশান্তের বন্ধু-বান্ধব ও আত্মীয়রা ঘন ঘন “জয় মোহনবাগান” “জয় মোহন বাগান” ধ্বনি দিয়ে বেশ জমিয়ে দিয়েছিল পুরো সন্ধে।
[আরও পড়ুন: বিপুল টাকা দিতে রাজি পিসিবি, তবুও কোচ হওয়া নিয়ে কেন দোটানায় প্রাক্তন অজি ক্রিকেট তারকা?]
সর্বশেষ খবর
-
‘ভুয়ো’ প্রকল্প দেখিয়ে ১৩১ কোটি আদায়! কলকাতা-সহ দেশের ২০ জায়গায় তল্লাশি ইডির
-
যত কাণ্ড রেজিনগরে! ‘বাঁশি’ হাতছাড়া হতেই গর্জে উঠলেন হুমায়ুন-পুত্র, মনে করালেন ২০১৬-র ‘ইতিহাস’
-
ট্রাম্পের রোষানলে বাক স্বাধীনতা! ‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
-
‘লর্ডে’র ব্যাটে লর্ডসে সেঞ্চুরি, ২২ গজে মায়ের টোটকা! টিভি শোয়ের অভিষেকে সিক্রেট ফাঁস রোহিতের
-
ভাষা-ধর্মের নামে বিভেদ নয়, রাধাষ্টমীর সন্ধ্যায় ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর