সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইস্টবেঙ্গলের সোনালি সময়ের ফুটবলার কুলথুঙ্গান। গতকাল রাতে একটি বাইক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি হয় তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, স্থানীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ডাক পেয়েছিলেন কুলথুঙ্গান। বাড়ি থেকে অনেকটা দূরে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন বাইকে চেপে। অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত চলে। তার পর বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়েন কুলথুঙ্গান। তাঁর মৃত্যুর খবরে রীতিমতো শোকের যায়া ময়দানে। শোকাহত তাঁর সতীর্থরা। ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যেও নেমে এসেছে শোকের যায়া।
[ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, বার্সেলোনার বিরুদ্ধে মাঠে নামছেন সুনীল ছেত্রীরা]
ময়দানের তিন প্রধানের হয়েই খেলেছেন কুলথুঙ্গান। তবে, কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন ইস্টবেঙ্গলেই। কোচ সুভাষ ভৌমিকের প্রিয় ছাত্র হিসেবে পরিচিত ছিলেন কুল। সুভাষ ভৌমিক তাঁকে ব্যবহার করতেন ট্রাম্প কার্ড হিসেবে। দুর্দান্ত ফার্স্ট টাচের জন্য ময়দানে পরিচিত কুল, পরিবর্ত হিসেবে নেমেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন তিনি। লাল হলুদ জার্সিতে ঐতিহাসিক আশিয়ান জয়ী দলের সদস্য ছিলেন কুলথুঙ্গান। আশিয়ান ছাড়াও লাল-হলুদ জার্সি গায়ে জাতীয় লিগ এবং ফেডারেশন কাপ জিতেছিলেন কুল। তাঁর এই অকালমৃত্যুর খবরে হতচকিত ফুটবল মহল।
[জানেন, কোন চ্যানেলে দেখানো হবে এবারের কলকাতা ফুটবল লিগ?]
সর্বশেষ খবর
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের
-
পরকীয়ায় বাধা! স্বামীকে বিষ খাইয়ে ‘খুনে’র চেষ্টা স্ত্রীর, মাকে সাহায্য মেয়েরও!
-
বচসার পর ট্রেনে সহযাত্রীর উপর অগ্নিনির্বাপক স্প্রে বিদেশি যুবকের! পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু
-
সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?