সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকার সঙ্গে যৌনমিলনে লিপ্ত হয়ে শাস্তির মুখে পড়লেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে উঠেছে বিশ্বাসঘাতকতার অভিযোগ। যার জন্য তাঁকে দু’বছরের জেল হেফাজতের নির্দেশ দিল চেস্টার ক্রাউন আদালত।
[বিশ্বে ছড়াচ্ছে হিন্দু ধর্ম, অস্ট্রেলিয়ায় শিব-বিষ্ণু মন্দির সংস্কারে বিপুল বরাদ্দ]
চেস্টার বোটন হল ক্রিকেট ক্লাবের প্রাক্তন অধিনায়ক লি ফ্র্যান্সিস ডিক্সন। সেই ক্লাবের জার্সি গায়ে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর বর্তমানে একটি স্কুলে কর্মরত ছিলেন। কিন্তু মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে এমন এক কাণ্ড করে বসলেন যে লজ্জায় মাথা হেঁট হল তাঁর ক্রিকেট ক্লাব ও স্কুলের। একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩১ বছরের ডিক্সন ওই স্কুলের শিক্ষক ছিলেন না। সমস্যায় পড়া শিশুদের সাহায্যের দায়িত্বে ছিলেন তিনি। তেমনই ওই স্কুলেরই এক ছাত্রী ছিল ওই নাবালিকা। যদিও ডিক্সনের তত্ত্বাবধানে ছিল না সে। গত বছর এপ্রিলে একটি নাইটক্লাবে ডিক্সনের সঙ্গে দেখা হয়েছিল ওই কিশোরীর। তখনই আলাপ। দু’জনই মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা যায়। তারপরই যৌনমিলনে জড়িয়ে পড়েন তাঁরা। তবে ঠিক কোন সময় সেই ঘটনা ঘটেছিল তা মনে করতে পারেনি ১৭ বছরের নাবালিকা। তবে পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুল কর্তৃপক্ষের তোপের মুখে পড়েন তিনি। এমন একটি পদে থাকা সত্ত্বেও ওই স্কুলেরই ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় কাঠগড়ায় তোলা হয় তাঁকে। পরে অবশ্য নিজের দোষ স্বীকারও করে নেন ডিক্সন।
[ঋতুস্রাব পান করলে সুস্থ থাকা যায়, আজব দাবি অস্ট্রেলিয়ান যুবতীর]
চেস্টার ক্রাউন আদালতে বিচারক প্যাট্রিক থম্পসন সাজা ঘোষণা করতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আপাতত শ্রীঘরেই দিন কাটছে তাঁর। আর এমন অপরাধের জন্য সম্মানহানি তো হলই, সঙ্গে চাকরিও খুইয়েছেন ডিক্সন।
সর্বশেষ খবর
-
সিআরের জন্য কাপ-প্রার্থনা, নির্ঘুম রাত কাটাচ্ছে মহিষাদলের রোনাল্ডো-গ্রাম
-
বদলের বাংলায় ‘পদ্ম চা’ চাষের উদ্যোগ, বাগানেই ফুটবে কমল
-
‘হিন্দুদের সম্মোহিত করা হয়েছে’, মন্দিরের টাকা চুরিতে বিজেপিকে দুষে ‘রাম রক্ষা আন্দোলনে’ উদ্ধব
-
রাতভর অঝোরে বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা
-
বদলের বঙ্গে ছবি তৈরিতে আগ্রহী বলিউড-দক্ষিণী ইন্ডাস্ট্রি, কী বলছেন বিধায়ক হিরণ?