সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাকই ছিল৷ এদিন সাফল্যের আরও একটা সিঁড়ি চড়ার মুখে দাঁড়িয়েছিলেন সেরেনা উইলিয়ামস৷ কিন্তু অঘটনটা ঘটল ফাইনালের কোর্টে৷ ২১ টি গ্র্যান্ড স্লামের মালকিনকে কার্যত উড়িয়ে দিয়ে প্রথমবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন গ্যারবিন মুরুগুজা৷
রোলা গাঁরোয় শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে ফেভরিট ছিলেন মার্কিন তারকাই৷ ইতিহাস ছোঁয়ার থেকে মাত্র এক ধাপ দূরে ছিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়৷ এদিন জিতলেই ২২ টি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি স্টেফি গ্রাফের পাশে নাম লেখাতেন তিনি৷ কিন্তু ২২ বছরের স্প্যানিশ সব হিসেব এলোমেলো করে দিলেন৷ কোর্টে এমন ঝড় তুললেন, যে স্ট্রেট সেটেই উড়ে যেতে হল সেরেনাকে৷ মুরুগুজার পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৬-৪৷
প্রথম সেটে ২-৪ পিছিয়ে পড়েও জোর লড়াই দিয়ে স্কোর ৫-৪ করে ফেলেন সেরেনা৷ কিন্তু দু’টি ব্রেক পয়েন্ট জোগাড় করে প্রথম সেট পকেটে পুরে ফেলেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই মুরুগুজা৷
দ্বিতীয় সেটে আরও কম খাটতে হয় তাঁকে৷ অভিজ্ঞ সেরেনার বিরুদ্ধে খেলাটাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে ঠান্ডা মাথায় অনায়াসে ম্যাচ জিতে নেন তিনি৷ প্রথমবার গ্র্যান্ড স্লাম জিতে উচ্ছ্বসিত স্প্যানিশ সুন্দরী৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের