সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোলের মালা বললেও কম বলা হয়৷ কলকাতা ময়দানের ১৯৪ গোলের কাছেও এটা শিশু৷ সেটা ছিল ১৯৮৩-র বিখ্যাত গড়াপেটার ঘটনা৷ তারপর এত লেখালিখি৷ কিন্তু দুনিয়ার কোথাও না কোথাও ফুটবল ম্যাচে এমন অবিশ্বাস্য ফলও হয়!
এটা জার্মানির নিচের ডিভিশনের একটা ম্যাচ৷ পিএসভি ওবেরহাউসেন এবং এসভি ভনডেরর্টের ম্যাচে এই অবিশ্বাস্য ৪৩-০ ফলটা হল৷ জিতল ওবেরহাউসেন৷ প্রথমার্ধে প্রতি দু’মিনিটে একটা করে গোল হজম করছিলেন ভনডেরর্ট গোলকিপার মার্কো কুইওটেক৷ কী করে, সেটাই বিস্ময়ের৷ শেষ পর্যন্ত ওবেরহাউসেনের ফুটবলাররা ক্লান্ত হয়ে দৌড়ানো বন্ধ করে দেন৷
দ্বিতীয়ার্ধে একটা সময় ভনডেরর্টের তিন জন ফুটবলার বসে যান৷ চোটের কারণ দেখিয়ে ওঁরা বসে যান৷ তখন ওবেরহাউসেনও ইচ্ছা করেই তাদের তিন জনকে সাইডলাইনের পাশে সরিয়ে দেয়৷ ম্যাচের ফলে কোনও ভাবান্তর ছিল না মূলত রিফিউজিদের নিয়ে গড়া ভনডেরর্টের ফুটবলার বা গোলকিপারের৷ যে কারণে পরদিন প্র্যাকটিস মাঠ থেকেই কুইওটেককে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ কর্তৃপক্ষ৷ গড়াপেটার সন্দেহ তো আছেই৷ সেজন্যই জিজ্ঞাসাবাদ৷
সর্বশেষ খবর
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ
-
ধূমপান করেও নাকি উপকার! শেহনাজের ভিডিওয় হইচই, জানুন আসল রহস্য
-
সস্তার বিমান টিকিট থেকে হোটেল বুকিং, ভ্রমণের ঝক্কি কমাবে নয়া এআই ফিচার, জানুন কীভাবে
-
কেমিক্যালে ডোবাতেই হাত নীল, ২০ হাজার টাকা ঘুষ নিয়ে পাকড়াও সরকারি আধিকারিক!