Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

গোকুলামের কাছে লজ্জার হার, আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের

সহজ গোলের সুযোগ নষ্টই কাল হল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৮, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৮, ১৬:০৯

options
link
গোকুলামের কাছে লজ্জার হার, আই লিগ জয়ের স্বপ্নভঙ্গ মোহনবাগানের zoom

মোহনবাগান: ১ (ডিকা)

গোকুলাম এফসি: ২ (আজমি, হেনরি)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে অচেনা শত্রু সবসময়ই মারাত্মক হয়। এদিন সে প্রবাদই অক্ষরে অক্ষরে মিলে গেল। নতুন করে দল গড়া অচেনা গোকুলামের স্ট্র্যাটেজি আর আক্রমণ বুঝে ওঠার আগেই সব শেষ। মোহনবাগানের ডিফেন্সকে বোকা বানিয়ে এদিন শুধু তিন পয়েন্টই ঘরে তুলল না কেরলের ক্লাবটি, সঙ্গে সবুজ-মেরুনের আই লিগ জয়ের স্বপ্নেও জল ঢেলে দিল তারা। এবারও ভারতসেরা হওয়া আশা আশা হয়েই রয়ে গেল বাগান সমর্থকদের।

[অঙ্কিতের স্মৃতি ফিরল নবদ্বীপে, মাথায় বল লেগে মৃত্যু দৃষ্টিহীন ক্রিকেটারের]

চেন্নাই এফসি-র সঙ্গে ড্র করার পরই এক প্রকার আই লিগ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছিলেন শংকরলাল চক্রবর্তীর ছেলেরা। কিন্তু যুবভারতীতে নামার কয়েক ঘণ্টা আগেও সে কথা মানতে নারাজ ছিলেন কোচ শংকর। বারবার একটা কথাই বলে গিয়েছেন। পরবর্তী পাঁচটা ম্যাচই জিততে হবে। তারপর দেখা যাবে কোন দল কোথায় দাঁড়িয়ে। কিন্তু এদিন ঘরের মাঠে লিগ তালিকায় লাস্ট বয়ের কাছে লজ্জার হারের পর আর হয়তো কোনও তর্কে নামবেন না কোচ। কারণ সোমবার খেতাব জয়ের স্বপ্নভঙ্গে সিলমোহর পড়ে গেল। গোলের সুযোগ পেয়েও যেভাবে পয়েন্ট খোয়ালেন আক্রমরা, তা রাতের ঘুম কেড়ে নেওয়ার মতোই। প্রথমার্ধে আক্রমের নিশ্চিত শট আটকে দিলেন গোকুলাম গোলকিপার। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ডিকার শট বারে লেগে ফিরল। আবার প্রথমার্ধে ফৈয়াজকে ফাউল করেও পেনাল্টি পেল না মোহনবাগান। সব মিলিয়ে দিনটাই যেন ছিল না তাদের। এ ম্যাচের পর আর যেন কিছুই পাওয়ার বা হারানোর রইল না মোহনবাগানের। তাই এক ঝটকায় বাগান সমর্থকদের কাছে আই লিগের আকর্ষণ শেষ হয়ে গেল। ম্যাড়ম্যাড়ে হয়ে গেল বাকিম্যাচগুলো নিয়ে উত্তেজনা।

[মোহনবাগান ম্যাচে বিশৃঙ্খলার জের, তিন লক্ষ টাকা জরিমানা হল আইজলের]

ফিনিশিংয়ের উন্নতির জন্য সেটপিসে জোর দিয়েছিলেন বাগান কোচ। চেন্নাই ম্যাচে রক্ষণ যে ভুল করেছিল, তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও ছিল কড়া নজর। কিন্তু কোথায় কী? আজমি, হেনরিরা বাগান ডিফেন্সের বোকামি আর অন্যমনষ্কতার সুযোগ নিয়ে বাজিমাত করে গেলেন। টার্গেটে দুবারই শট নিয়ে দুবারই ফিনিশ করেছে গোকুলাম। উলটোদিকে বল পজেশনে এগিয়ে থেকেও মাথা হেঁট করেই মাঠ ছাড়লেন ডিকারা। ১৪ ম্যাচে ২১ পয়েন্টেই থেকে মিনার্ভা, ইস্টবেঙ্গল ও নেরোকার কাজটা আরও সহজ করে দিল গঙ্গাপারের ক্লাব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.