সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার সানডেতে ইতিহাস গড়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় মহিলা গল্ফার৷ গুরুগ্রামের কান্ট্রি ক্লাবে উইমেনস ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন অদিতি অশোক৷ আর সেই সঙ্গে কোনও ভারতীয় মহিলা গল্ফার হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়লেন বেঙ্গালুরুর তারকা৷
রাতারাতি ২ স্ট্রোকে এগিয়ে গিয়েছিলেন অদিতি৷ ফাইনাল হোলের জন্য ১৩ তম বার্ডি মেরে মুশকিল আরও আসান করে ফেলেন তিনি৷ ফাইনাল রাউন্ডে ইভন-পার ৭২ করে আমেরিকার ব্রিটনি লিনসিকোম এবং স্পেনের বেলেন মোজোকে এক স্ট্রোকে পিছনে ফেলে দেন ১৮ বছরের অদিতি৷ শেষ করলেন থ্রি-আন্ডার ২১৩-য়৷ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করলেন ব্রিটনি ও মোজো৷ এই জয়ের ফলে ‘রুকি অফ দ্য ইয়ার’ পুরস্কারের দাবিদার হয়ে উঠলেন তিনি৷ এই টুর্নামেন্টে অংশ নেওয়া আরেক ভারতীয় বাণী কাপুর শেষ করলেন ৯ ওভার ২২৫ স্কোর করে৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’