সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পি ভি সিন্ধু কর্নাটকের ব্যাডমিন্টন তারকা৷ শুনে ঘাবড়ে গেলেন? নিশ্চয়ই অন্য কিছু জানতেন৷ গুলিয়ে যাচ্ছে সবটা! গুলিয়ে যাওয়ারই কথা৷ কারণ হরিয়ানার মুখ্যমন্ত্রী পুরোটাই জগা-খিচুরি করে ফেললেন৷
অতুল্য ভারত৷ যে দেশে ওলিম্পিকের শুভেচ্ছা দূত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই ক্রীড়াবিদদের নাম ভুলে যান৷ যে সব ক্রীড়াবিদরা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এ দেশের নাম উজ্জ্বল করেন, মঞ্চে দাঁড়িয়ে তাঁদের নামই গুলিয়ে যায়৷ অন্য দেশের সঙ্গে কি এ দেশের তুলনা চলে?
সম্প্রতি জিমন্যাস্ট দীপা কর্মকারের নাম বলতে গিয়ে সুপারস্টার সলমন খান দীপিকা বলে ফেলেছিলেন৷ অথচ তিনি রিও ওলিম্পিকের শুভেচ্ছা দূত৷ এবার রজতকন্যা পি ভি সিন্ধুর নাম বলতে গিয়ে হোঁচট খেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার৷ বুধবার হরিয়ানা সরকারের তরফে ব্রোঞ্জজয়ী কুস্তিগির সাক্ষী মালিক ও শাটলার সিন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়৷ সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হায়দরাবাদি তারকার নামই ভুলে গেলেন মুখ্যমন্ত্রী৷ নিজের রাজ্যের পদকজয়ীর নাম ঠিকঠাক বললেও পি ভি সিন্ধুর নাম মনেই করতে পারলেন না তিনি৷ পাশের জনকে জিজ্ঞেস করতে হল৷ এখানেই শেষ নয়! সিন্ধু কোন রাজ্যের শাটলার, তাও বেমালুম ভুলে গেলেন৷ বলে দিলেন, সিন্ধু নাকি কর্নাটকের মেয়ে!
মুখ্যমন্ত্রীর এমন আচরণে দেশবাসীর মাথা লজ্জায় নত হয়ে যাওয়াই স্বাভাবিক মনে করছে ক্রীড়ামহল৷
#WATCH Haryana CM ML Khattar says PV Sindhu is from Karnatakahttps://t.co/TXsYp5SGay
— ANI (@ANI_news) 24 August 2016
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক