সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩২-তম ডুরান্ড কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল ইস্টবেঙ্গল (East Bengal)। ছ’ জন বিদেশি ফুটবলারকেই রাখা হয়েছে এই দলে। তবে সবাইকে এখনও পাননি লাল-হলুদের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। সেই প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলছেন, ”সবাইকে পাওয়া যায়নি। তার জন্য কোনও আক্ষেপ নেই আমার। যারা রয়েছে, তাদের নিয়েই লড়তে হবে।”
গত মরশুমে ইস্টবঙ্গলল জার্সিতে উজ্জ্বল ছিলেন ক্লেটন। ব্রাজিলীয় স্ট্রাইকার প্রসঙ্গে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ”গত মরশুমে ক্লেটন সফল হয়েছে। ভাল ফুটবল তুলে ধরেছিল। আগের বছর ওর খেলা দেখেছি। আশা রাখছি এবারও ক্লেটন ভাল খেলবে।”
[আরও পড়ুন: কাউন্টিতে অভিষেক ম্যাচে হতশ্রী আউট, পড়ে গিয়ে নিজেই উইকেট ভাঙলেন পৃথ্বী শ]
প্রভসুখান সিং গিল, কমলজিৎ সিং ও আদিত্য পাত্র এই তিন গোলকিপার রয়েছেন ডুরান্ড কাপের দলে। কলকাতা লিগে লাল-হলুদ ফুটবলারদের খেলা দেখেছেন কুয়াদ্রাত। প্রতিশ্রুতিমান ফুটবলারদের ট্রেনিংয়ে ডেকেছেন স্পেনীয় কোচ। তিনি বলছেন, ”দুটো দিকে কাজ করতে হচ্ছে আমাদের। প্রথমত প্রতিভা অন্বেষণ করে তাদের ঠিক পথে পরিচালিত করা। সেই সঙ্গে ম্যাচ জিততেও হবে। ফলে কাজটা মোটেও সহজ নয়।”
ডুরান্ড কাপের জন্য ঘোষিত দল: গোলকিপার-প্রভসুখান গিল, কমলজিৎ সিং, আদিত্য পাত্র।
ডিফেন্ডার-লালছুং, গুরসিমরত, নিশু কুমার, তুহিন দাস, এডউইন সিডনি, মহম্মদ রাকিপ, উন্নিকৃষ্ণন, জর্ডন এলসি (অস্ট্রেলিয়া), হোসে আন্তোনিও পারডো লুকাস (স্পেন)
মিডফিল্ডার-সৌভিক চক্রবর্তী, হরমনজ্যোৎ সিং খাবরা, ভানলালপেকা গুইতে, গুরনাজ সিং, সল ক্রেসপো (স্পেন),মোবাসির, নাওরেম মহেশ, বোরহা হেরেরা (স্পেন), নন্দকুমার, মন্দার রাও
ফরোয়ার্ড-ক্লেটন (ব্রাজিল), ভিপি সুহের, জেভিয়ার সিভেরিও (স্পেন), জেসিন টিকে
[আরও পড়ুন: সেপ্টেম্বরে বাবা হচ্ছেন, কিংস কাপে নাও খেলতে পারেন সুনীল ছেত্রী]
সর্বশেষ খবর
-
ফুটবলের অছিলায় জঙ্গি প্রবেশ! ইরানি ফুটবল টিমকে আমেরিকা বলল, ‘আসুন, খেলুন, ফিরে যান’
-
‘বিষ খাওয়ার টাকা ছিল না তবুও সুস্মিতা ছিল’, ললিত মোদীর সুরেই প্রাক্তনে গুণমুগ্ধ বিক্রম ভাট
-
জমি দখল এবং অবৈধ নির্মাণ মামলায় শ্রেয়ার নাম! ইডির মুখোমুখি তৃণমূল নেত্রী
-
দলে ন্যয়ার থেকে মুসিয়ালা, বিশ্বকাপে কতদূর যেতে পারে তারকাখচিত জার্মানি?
-
সই কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে সিআইডির কাছে চাইলেন সময়