Advertisement
Advertisement
Iran Football Team

ফুটবলের অছিলায় জঙ্গি প্রবেশ! ইরানি ফুটবল টিমকে আমেরিকা বলল, ‘আসুন, খেলুন, ফিরে যান’

বিশ্বকাপকে ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে ভিসা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, ম্যাচের জন্য মার্কিনভূমে গেলেও ইরান দলকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০২৬, ১৭:৫৯

options
link
ফুটবলের অছিলায় জঙ্গি প্রবেশ! ইরানি ফুটবল টিমকে আমেরিকা বলল, ‘আসুন, খেলুন, ফিরে যান’ zoom
মেক্সিকো পৌঁছল ইরান দল। ছবি সংগৃহীত।

বিশ্বকাপকে (FIFA World Cup 2026) ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে ভিসা ও যাতায়াত বিধিনিষেধ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। অভিযোগ উঠেছে, ম্যাচের জন্য মার্কিনভূমে গেলেও ইরান দলকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দেশ ছাড়তে বলা হয়েছে। ফুটবলের অছিলায় জঙ্গি প্রবেশ করতে পারে, এই আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ।

ইরানকে জানানো হয়েছে, তাদের ম্যাচের দিন সকালে আমেরিকা গিয়ে খেলা শেষ করেই আবার মেক্সিকোয় ফিরে যেতে হবে। মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে দলকে বলা হয়েছে, আমেরিকা গিয়ে ম্যাচ খেলে ২৪ ঘণ্টার মধ্যেই ফিরে যেতে। ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। এর মধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে ইরান দল ইতিমধ্যে মেক্সিকোয় পৌঁছে গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইরানের রাষ্ট্রদূত আবোলফাজি পাসানদিদেহ ভিসা জটিলতা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আমাদের সকালে পৌঁছতে হবে আমেরিকায়। একই দিনে ফিরে আসতে হবে।” তাঁর অভিযোগ, নিরাপত্তার অজুহাতে আমেরিকা ইচ্ছাকৃতভাবে ইরানের প্রতিনিধিদের যাতায়াত জটিল করে তুলছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে, কোনওভাবে ইরান যাতে সে দেশে ‘জঙ্গি’ ঢুকিয়ে দিতে না পারে, সেই কারণেই ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ি।

টালবাহানার পর সম্প্রতি ইরানের ফুটবলারদের ভিসা দেওয়া হলেও এখনও দলের সাপোর্ট স্টাফ, প্রশাসক ও অন্যান্য সদস্যদের অনেকের ভিসা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইরান শিবির। রবিবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছে যায় ইরান দল। সেখানে নেমে ভিসা ইস্যু নিয়ে ফের আমেরিকার সমালোচনা করেন দলের ডিফেন্ডার এহসান হাজসফি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.