সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি কাপের (AFC Cup) গ্রুপ ডি-তে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। সবুজ-মেরুনের সঙ্গে একই গ্রুপে রয়েছে ওড়িশা এফসি, মাজিয়া স্পোর্টস এবং বসুন্ধরা কিংস।
ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এএফসি কাপে অভিযান শুরু করছে সবুজ-মেরুন। মোহনবাগানের প্রথম ম্যাচটাই অ্যাওয়ে। ১৯ সেপ্টেম্বর মোহনবাগান-ওড়িশা এফসি ম্যাচ।
[আরও পড়ুন: ‘ভারতীয় দলে খেলার যোগ্যতা নেই চাহালের’, টিম ইন্ডিয়ার নির্বাচকদের পাশে প্রাক্তন পাক তারকা]
২ অক্টোবর মোহনবাগানের হোম ম্যাচ। প্রতিপক্ষ মাজিয়া। ১১ ডিসেম্বর মালদ্বীপের ক্লাবটির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবুজ-মেরুনের।
২৪ অক্টোবর আবার হোম ম্যাচ মোহনবাগানের। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সামনে কামিন্সরা। ৭ নভেম্বর বসুন্ধরার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ ফেরান্দোর দলের। ২৭ নভেম্বর সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি ওড়িশা এফসি। উল্লেখ্য, নেপালের মাছিন্দ্রা ও বাংলাদেশের ঢাকা আবাহনীকে খুব সহজেই হারিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে পৌঁছেছে মোহনবাগান।
এদিকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান নামছে ২৭ আগস্ট। সবুজ-মেরুনের প্রতিপক্ষ মুম্বই সিটি।
[আরও পড়ুন: ফিটনেস টেস্টে রেকর্ড গড়েও ভারতীয় বোর্ডের রোষানলে কোহলি, কী এমন ‘দোষ’ করলেন?]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট