নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসি কবে ফিরবেন? এমনই জল্পনা-কল্পনা যখন তুঙ্গে তখন স্বয়ং মেসি জানিয়ে দিলেন শীঘ্রই তিনি ফুটবল মাঠে ফিরছেন৷ জাতীয় দলের হয়ে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি৷ ৯০ মিনিট খেলেছিলেন৷ কিন্তু খেলার পরেই তাঁর চোট গুরুতর হয়ে যাওয়ায় সম্প্রতি মাঠে নামতে আর পারেননি৷
আপাতত তিনি রয়েছেন স্পেনেই৷ বার্সেলোনার ফিজিওর অধীনে তাঁর চোট সারানোর কাজ চলছে৷ এই সপ্তাহের শেষে আলভেজের সঙ্গে খেলা রয়েছে৷ কিন্তু সেই ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে কিনা এখনও পর্যন্ত কেউ তা জোর দিয়ে বলতে পারছে না৷ মেসি শুধু ফেসবুকে তাঁর বক্তব্য পোস্ট করে জানিয়েছেন, শীঘ্রই তিনি সেরে উঠবেন৷ ফেসবুকে তাঁর মূল বক্তব্য হল এইরকম, “সবকিছু ঠিকই আছে৷ ধীরে ধীরে হলেও আমি সেরে উঠছি৷ এখন আমি রয়েছি ফিজিওর অধীনে৷ ভয় পাওয়ার মতো কিছুই ঘটেনি৷ আমাকে যাঁরা সার্পোট করছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি৷ আশা করি আপনারা আমাকে এইভাবেই সমর্থন যাবেন৷”
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র