সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চতু্র্থ তথা শেষ টেস্টে নামবে বিরাটবাহিনী৷ তার আগের দিনই শিবিরে এসে পৌঁছল সুখবরটা৷ টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে টিম ইন্ডিয়া৷ সৌজন্যে শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার সিরিজ হার৷
১১৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা পাড়ি দিয়েছিলেন স্টিভ স্মিথরা৷ কিন্তু ঘরের মাটিতে ব়্যাঙ্কিং শীর্ষে থাকা অজিবাহিনীকে ৩-০ হোয়াইটওয়াশ করেন রঙ্গনা হেরাথরা৷ যার ফলে টেস্টে এক নম্বর জায়গা খোওয়ায় অস্ট্রেলিয়া৷ আপাতত ১০৮ পয়েন্টে তিন নম্বরে নেমে গিয়েছেন স্মিথরা৷ আর সেই সুযোগেই শীর্ষে উঠে এসেছে ভারত৷ চলতি বছরই নিউজিল্যান্ডকে হারিয়ে এক নম্বর জায়গা দখল করেছিল টিম ইন্ডিয়া৷ বিরাটদের সংগ্রহ ১১২ পয়েন্ট৷ ১১১ পয়েন্ট নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বার তালিকার দু’নম্বরে উঠে এল পাকিস্তান৷
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করেন মিসবা-উল-হকরা৷ এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-০ সিরিজ জিতেছিল পাক দল৷
বিরাট কোহলিরা শীর্ষে পৌঁছে গেলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান৷ যে কোনও মুহূর্তে তাঁদের টপকে যেতে পারে মিসবারা৷ তাই শীর্ষস্থান ধরে রাখতে শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে ভারতকে৷ জেসন হোল্ডাররা জিতে গেলে ১০৮ পয়েন্টে নেমে যাবে ভারত৷ আর ড্র হলে ১১০ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে এক নম্বর জায়গাটা ছেড়ে দিতে হবে৷ তাই শেষ ম্যাচে জয়ই লক্ষ্য বিরাটবাহিনীর৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা