Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
IND vs SA

প্রোটিয়াদের বিরুদ্ধে অশ্বিন-জাদেজা জুটিকে দেখা যাবে? দেখে নিন গাভাসকরের পছন্দের প্রথম একাদশ

সুনীল গাভাসকরের পরামর্শ মানবেন রোহিত শর্মা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০২৩, ১৭:৩৭

options
link
প্রোটিয়াদের বিরুদ্ধে অশ্বিন-জাদেজা জুটিকে দেখা যাবে? দেখে নিন গাভাসকরের পছন্দের প্রথম একাদশ zoom
অশ্বিন-জাদেজা জুটিকে দেখতে চাইছেন সুনীল গাভাসকর। নিজস্ব চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে ভারতীয় দল টেস্ট খেলতে নামলেই ব্রাত্য থাকেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) আমলে এটাই অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তবে রোহিত শর্মা (Rohit Sharma) দায়িত্ব নেওয়ার পর অবস্থার বদল এসেছে। বিশ্ব টেস্ট ফাইনাল ছাড়া বিদেশে রোহিতের অধিনায়কত্বে প্রথম পছন্দ অশ্বিন। আর তাঁর সঙ্গে তো রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) আছেনই। সুনীল গাভাসকরও (Sunil Gavaskar) সেই ইঙ্গিত দিলেন। সানির দাবি, প্রথম টেস্টেই দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারাতে হলে অশ্বিন ও জাদেজা দুই স্পিনারকেই দরকার।

এমনিতে প্রোটিয়াদের দেশে সুপার স্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে টিম ইন্ডিয়ার (Team India) রেকর্ড খুব মন্দ নয়। এই মাঠে এখনও পর্যন্ত ৩টি টেস্ট খেলেছে ভারতীয় দল। এরমধ্যে জয় ১টি টেস্টে। তাও আবার সেটা গত ২০২১-২২ মরশুমেই এসেছিল। গতবার বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছিল ভারত। এবারও বক্সিং ডে টেস্ট দিয়েই সিরিজের শুরু হচ্ছে। রোহিতের দল কি এবারও জয়ের মুখ দেখবে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে অবশ্য নিজের পছন্দের প্রথম একাদশ নিয়ে বেশ আত্মবিশ্বাসী গাভাসকর। তাঁর মতে, “সেঞ্চুরিয়ানে স্পিনাররা বাড়তি সুবিধা পায়। গত কয়েক বছর ধরে এটাই দেখে আসছি। তাই আমার মতে জাদেজার সঙ্গে অশ্বিনের খেলা উচিত।” একইসঙ্গে কোন তিন পেসারকে দেখতে চান সেটাই জানিয়েছেন তিনি। সানি ফের যোগ করেছেন, “জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ অটোমেটিক চয়েস। তবে তৃতীয় পেসার হিসেবে মুকেশ কুমারকে দেখতে চাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে ছেলেটা ভাল লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করেছিল। তাই ওর আরও সুযোগ প্রাপ্য।”

[আরও পড়ুন: ‘সামনেই লোকসভা ভোট, এখন ফালতু প্রশ্ন করবেন না!’ বিতর্কিত মন্তব্য করেই চলেছেন ব্রিজভূষণ!]

 

অশ্বিন ও জাদেজা জুটিকে প্রথম টেস্টে খেলতে দেখা যাবে কিনা সেটা সময় বলবে। তবে এর আগে দলের অনুশীলনে দুই অভিজ্ঞ স্পিনার অনেকটা সময় একসঙ্গে কাটালেন। নিজের X হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন অশ্বিন। সেখানে দেখা যাচ্ছে দু’জন স্পিন বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জসওয়াল। এই জুটিকেই প্রোটিয়াদের বিরুদ্ধে দেখতে চান সিনিয়র গাভাসকর। ব্যাটিং লাইনআপ নিয়ে প্রশ্ন উঠতেই ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “শুভমান তিন ও বিরাট চার নম্বরে খেলবে। এর পর আসুক কেএল রাহুল ও শ্রেয়স। সাত ও আট নম্বর জাদেজা এবং অশ্বিনের জন্য বরাদ্দ থাকুক।”

গাভাসকরের পছন্দের প্রথম একাদশে কোনা শ্রীকর ভারতের জন্য কোনও জায়গা নেই। ফলে বেশ বোঝা যাচ্ছে উইকেটকিপার হিসেবে তিনি কেএল রাহুলকেই চাইছেন। গত কয়েকটি সীমিত ওভারের সিরিজে একনাগাড়ে কিপিং করছেন কেএল রাহুল। তবে টেস্টে তাঁর কিপিং করার অভিজ্ঞতা নেই। এর মধ্যে আবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পেস ও বাউন্সে ভরা পিচে শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে কেএল রাহুল আদৌ কতটা সাফল্যের সঙ্গে কিপিং করতে পারবেন, সেটা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

গাভাসকরের পছন্দের ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার 

[আরও পড়ুন: রাস্তায় রেখে দেওয়া পদ্মশ্রী ফেরত চাইছেন বজরং! কিন্তু কেন? কী এমন ঘটল?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.