সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে সোনা জয়ের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিলেন সর্দার সিংরা৷ তবে রবিবার ব্রোঞ্জ ঘরে তুলে সম্মানরক্ষা করল ভারতীয় হকি দল৷
মেলবোর্নে চতুর্দেশীয় আমন্ত্রনী টুর্নামেন্টের তৃতীয় স্থান দখলের লড়াইয়ে নেমে এদিন মালয়েশিয়াকে ৪-১ গোলে দুরমুশ করলেন ওল্টম্যান্সের ছেলেরা৷ রাউন্ড রবিন ম্যাচে এই মালয়েশিয়াকেই হারিয়েছিলেন তাঁরা৷ শুরু থেকেই মালয়েশিয়ার বিরুদ্ধে জোরদার আক্রমণে যায় ভারত৷ ফলে খেলার দু’মিনিটেই আকাশদীপের গোলে ১-০ এগিয়ে যায় দল৷ ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক ভি আর রঘুনাথ৷
এরপর জোয়েলের গোলে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় মালয়েশিয়া৷ কিন্তু ভারতের শক্তিশালী দূর্গ আর ভাঙতে সফল হয়নি তারা৷ উল্টে আরও দু’টি গোল হজম করতে হয়৷ তলবিন্দর সিং এবং রুপিন্দর পাল সিংয়ের গোলে টুর্নামেন্টে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলে মেন ইন ব্লু৷
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!