সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৪০৫ রান তাড়া করতে নেমে পঞ্চম দিনে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস৷ দুই ইনিংস মিলিয়ে ১১৭ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের পথ সুগম করলেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ এদিনের জয় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে ১-০-য় এগিয়ে দিল৷
প্রথম থেকেই এই ম্যাচে দাপট বজায় রেখেছিল ভারতীয় দল৷ প্রথম ইনিংসে পূজারা ও অধিনায়ক বিরাট কোহলির শতরানে ভর করে ১০ উইকেটে ৪৫৫ রান করে ভারত৷ জবাবে ইংল্যান্ড তোলে ২৫৫ রান৷ বেন স্টোকস ৭০, জো রুট ও জনি বেয়ারস্টো করেন ৫৩ রান৷ দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুটিয়ে যায় কোহলিদের ব্যাটিং লাইন আপ৷ সেখানেও কোহলির অবদান ৮১ রান৷ ৪০৫ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামা ব্রিটিশ ব্যাটসম্যানদের কাছে অশ্বিনের স্পিনের কোনও উত্তর ছিল না৷ কুক ৫৪ ও বেয়ারস্টো ৩৪ রান না করলে মুখরক্ষাটুকুও হত না ব্রিটিশদের৷ প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অনবদ্য বোলিং করলেন অশ্বিন৷ তাঁকে যোগ্য সঙ্গত দেন জয়ন্ত যাদব৷ দুজনেই দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন৷ ২৪৬ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে নিল ভারত৷ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি৷
India beat England by 246 runs in the second cricket #Test to take 1-0 lead in the five-match series. #IndvsEng pic.twitter.com/jZTRc7MwOH
— Press Trust of India (@PTI_News) November 21, 2016
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের