Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
India beats Pakistan

বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা

প্রথমদিকে ভারতের দাপট থাকলেও পরে কামব্যাক করে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকবধ করে হকি বিশ্বকাপে এখনও ভেসে রইল টিম ইন্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৬, ২০:২৫

options
link
বিশ্বকাপে পাকবধ ভারতের, পাঁচতারা পারফরম্যান্সে পাকিস্তানের বিদায়ঘন্টা বাজালেন হরমনপ্রীতরা zoom
Advertisement

বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে গেলে পাকিস্তানকে হারাতে হবে। বুধবার হরমনপ্রীত সিংদের সামনে অঙ্কটা খুব সহজ ছিল। গোটা ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। প্রথমদিকে ভারতের দাপট থাকলেও পরে কামব্যাক করে পাকিস্তান। শেষ পর্যন্ত পাকবধ করে হকি বিশ্বকাপে এখনও ভেসে রইল টিম ইন্ডিয়া।

আগের ইংল্যান্ডের বিরুদ্ধে হারটাই ভারতকে সমস্যায় ফেলে দিয়েছিল। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসাবে কে পরের রাউন্ডে যাবে, তা নিয়ে লড়াই ছিল ভারত-পাকিস্তানের মধ্যে। তবে সাম্প্রতিক অতীতে পাকিস্তানের থেকে ভারতীয় হকি এগিয়ে গিয়েছে কয়েককদম। চলতি বছরের শুরুর দিকে ভারতের কাছে সাত গোল খেয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক হকিতেও ভারতের সাফল্য রীতিমতো চমকপ্রদ। পরপর দু’টি অলিম্পিকে পদক জিতেছে তারা।

Advertisement

ফলে বুধবারের ম্যাচে ভারত জিতবে এমনটা ধরেই নিয়েছিলেন অনেকে। ম্যাচের প্রথম মিনিট থেকেই ভারত দাপুটে ভঙ্গিতে ম্যাচ শুরু করে। পাঁচ মিনিটের মাথায় ভারত পেনাল্টি কর্নার পায়। অধিনায়ক হরমনপ্রীত গোল করতে কোনও ভুল করেননি। মাত্র ৬ মিনিটের ব্যবধানে ফের গোল। অভিষেকের বাড়ানো দুর্ধর্ষ পাসে হালকা ছোঁয়ায় তেকাঠিতে বল ঠেলে দেন মনবীর। প্রথম কোয়ার্টারে ২-০ এগিয়ে গিয়ে তখন ফুটছ ভার‍তীয় দল। ২১ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত। পাক ব্রিগেডের সাত গোল খাওয়ার স্মৃতি আবারও ফিরতে পারে বলে মনে হচ্ছিল ভারতীয় দলকে দেখে।

ঠিক সেসময়েই পাকিস্তানের কামব্যাক। ২২ মিনিটে পাকিস্তান প্রথম গোল শোধ করল। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনটে গোল দিয়েছে পাক ব্রিগেড। কিন্তু ভারতকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। ম্যাচ শেষ হল ৫-৩ ফলে। অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি জোড়া গোল করলেন অভিষেকও। ভারতের পঞ্চম গোলটি করেন হার্দিক সিং। বুধবার হারের পর এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ পাকিস্তান। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে নকআউটে পৌঁছে গেল ভারত। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.