ভারত-৪(নারায়ণ, সুনীল, জেজে, জ্যাকিচাঁদ)
পুয়ের্তো রিকো-১ (ইমানুয়েল স্যাঞ্চেজ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুয়ের্তো রিকোর বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় কোচ কনস্ট্যানটাইনের লক্ষ্য ছিল তাঁর ছেলেদের স্কিল বাজিয়ে দেখে নেওয়া৷ কেননা কোচ চাইছেন, এমন একটা দল তৈরি করতে যা আগামী ছয় ও সাত বছরের জন্য দেশের জন্য ঘাম ঝরাতে পারবেন৷ ম্যাচ শেষ হওয়ার পর এদিন অন্তত সে বিষয়ে আশ্বস্তই হবেন কোচ৷ কেননা সিনিয়রদের পাশপাশি জুনিয়ররাও এদিন পুয়ের্তোর মতো দলের বিরুদ্ধে যে আত্মবিশ্বাস নিয়ে খেলে দলকে জয়ের সরণিতে পৌঁছে দিল, তাতে স্বস্তিতে থাকাই স্বাভাবিক৷
এদিনের ফ্রেন্ডলি ম্যাচের আগে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ৷ সুনীল ছেত্রীর বদলে গুরপ্রীতকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেন৷ বোঝাই যাচ্ছিল, নানা কম্বিনেশন পরীক্ষা করে দলকে সব ধরনের আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার উপযোগী করে তুলতে চাইছিলেন তিনি৷ এদিন সে পরীক্ষাও তাঁর একরকম সফলই হল৷ অধিনায়ক গুরপ্রীতের নেতৃত্বে পুয়ের্তোকে একরকম হেলায় হারিয়ে দিল ভারত৷
টানটান ম্যাচের আশায় এদিন গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন অভিষেক বচ্চন, রোহিত শেট্টিরা৷ তাঁদের আশাও অপূর্ণ থাকেনি৷ গোড়াতে অবশ্য এগিযে যায় পুয়ের্তোই৷ ইমানুয়েল স্যাঞ্চেজের করা সেই গোল অবশ্য দমিয়ে দিতে পারেনি সুনীলদের৷ পাল্টা আক্রমণে পুয়ের্তো রক্ষণকে একরকম কোণঠাসা করেই গোল ছিনিয়ে আনেন নারায়ণ দাস৷ সুনীলের ফ্রি-কিক মিস দলের ঘাড়ে যতটা চেপে বসে পারত, নারায়ণের বুদ্ধিমত্তার কারণেই তা সম্ভব হয়নি৷ এরপর আর পিছু ফিরে তাকায়নি ভারত৷ ২৬ ও ৩৪ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী ও জেজে৷ প্রথমার্ধে এগিয়ে থেকে সুবিধাজনক অবস্থা থেকেই শুরু করে ভারত৷ দ্বিতীয়ার্ধে জ্যাকিচাঁদ সিংয়ের গোলে ব্যবধান আরও বাড়ে৷ সব মিলিয়ে যে লক্ষ্য ছিল আজকের ফ্রেন্ডলি ম্যাচের, তাতে সহজেই পৌঁছন সুনীলরা৷ পুয়ের্তোর মতো দলকে হারানোয় তাঁদের আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানেরকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের