সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজের নির্ণায়ক ম্যাচে শনিবার ভারত ১৯০ রানে হারাল নিউজিল্যান্ডকে৷ ৩-০ টেস্ট সিরিজ জেতার পর একদিনের ম্যাচের সিরিজও ৩-২-এ পকেটে পুরলেন ধোনিরা৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক ধোনি৷ ভারতীয় দলে এদিন দুটি পরিবর্তন করা হয়৷ ধবল কুলকার্নির পরিবর্তে দলে ঢোকেন বুমরাহ৷ এদিন ডেবিউ করলেন জয়ন্ত যাদব৷ প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ২৬৯ রানে ইনিংস শেষ করে৷ রোহিত শর্মা করেন ৭০ রান এবং বিরাট কোহলির ব্যাট থেকে আসে ৬৫ রানের ইনিংস৷ মূলত তাঁদের ব্যাটে ভর করেই শক্ত ভিতের উপরে দাঁড়ায় ভারত৷
India set New Zealand a target of 270 runs to win the deciding ODI. Who will take the victory and claim the series? #IndvNZ pic.twitter.com/h6agMhKUuD
— ICC (@ICC) October 29, 2016
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি৷ অমিত মিশ্রের বিষাক্ত স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড৷ মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নেন মিশ্র৷ তিনিই আজকের ম্যান অফ দ্য ম্যাচ৷ ম্যান অফ দ্য সিরিজও তিনি৷ ২৩.১ ওভারে ৭৯ রানে কিউয়িরা ১০ উইকেট হারিয়ে সিরিজ খোয়াল ভারতের কাছে৷
India emphatically win the final ODI by 190 runs to take the series 3-2, Amit MIshra picking up a 3rd ODI 5 wicket haul #IndvNZ pic.twitter.com/MLz3kSH9ZH
— ICC (@ICC) October 29, 2016
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী