সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এএফসি ফুটসল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের (AFC Futsal) গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারত (India) খুব কঠিন গ্রুপে পড়েছে। এএফসি ফুটসল এশিয়ান কাপ ২০২৪ সালের কোয়ালিফায়ারের যে ড্র হয়েছে তাতে ভারতের সঙ্গে ই গ্রুপে রয়েছে তাজিকিস্তান, মায়ানমার ও প্যালেস্টাইন।
অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট ৩১টি দেশ অংশ নেবে।
গ্রুপ এ-তে রয়েছে থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, হংকং এবং চিন। গ্রুপ বিত-তে ইন্দোনেশিয়া, সৌদি আরব, আফগানিস্তানের সঙ্গে রয়েছে ম্যাকাও।
[আরও পড়ুন: সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় চতুর্থ সুনীল, রোনাল্ডো-মেসির সঙ্গে ব্যবধান কমালেন ভারত অধিনায়ক]
গ্রুপ সি-তে ইরান, লেবানন, কিরগিজস্তান ও মালদ্বীপ রয়েছে। গ্রুপ ডি-তে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নেপাল ও মঙ্গোলিয়া রয়েছে। গ্রুপ এফ-এ কুয়েত, বাহরিন, তিমর লেস্তে ও দার এস সালাম। দ্রুপ জি-তে উজবেকিস্তান. ইরাক, মালয়েশিয়ার সঙ্গে রয়েছে কম্বোডিয়া। গ্রুপ এইচে রয়েছে তিনটি দল। জাপান, চাইনিজ তাইপে ও অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: ‘আমি যোদ্ধা, দরকার হলে ফের একই কাজ করব’, লাল কার্ড দেখা নিয়ে স্টিমাচের সাফাই]
সর্বশেষ খবর
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর