ওয়েস্ট ইন্ডিজ: ১৯৬ এবং ৪৮/৪
ভারত: ৫০০/৯ ডিক্লেয়ার
স্টাফ রিপোর্টার: তৃতীয় দিনের শেষ থেকেই আকাশের মুখ ভার৷ ফাইনাল সেশনের খেলা হয়নি৷ চতুর্থদিন সকালেও জামাইকার সাবিনা পার্কের আকাশ যেমন কালো করে ছিল, তা দেখে বিরাট কোহলির মন খারাপ হওয়াই স্বাভাবিক৷ তবে খেলা শেষমেশ শুরু হল৷ অন্তত ৪৫ মিনিট দেরিতে৷ তার মধ্যেই অবশ্য ক্যাপ্টেনের মুখে চওড়া হাসি ফিরিয়ে দিলেন মহম্মদ সামি, ইশান্ত শর্মা৷ তবে বৃষ্টির জন্য সময়ের আগেই চতুর্থ দিনের খেলা সমাপ্ত বলে ঘোষণা করে দিলেন আম্পায়ার৷ ব্রাভো আউট হওয়ার পরই ওভার শেষ করে মাঠ ছাড়েন সামিরা৷ ওয়েস্ট ইন্ডিজ তখন চার উইকেট হারিয়ে ৪৮৷
তবে বৃষ্টিটাই শাপে বর হল ক্যারিবিয়ানদের৷ ম্যাচ শেষ দিন পর্যন্ত গড়াল৷ ইনিংসে হার বাঁচাতে এখনও দরকার ২৫৬ রান৷ হাতে মাত্র ছয় উইকেট ও একটা গোটা দিন৷ তাতেও যে জুজু কাটবে না এই ক্যারিবিয়ান দলটার৷ শুরুতে ইশান্তের ইন সুইং চান্দ্রিকার কনুইয়ে লেগে স্ট্যাম্প ছিটকে দিল৷ অমিত মিশ্রর বলে রাহুলের হাতে ক্যাচ তুলে ফিরলেন ব্রেথওয়েট৷ সামি পকেটে পুরলেন দু’টি উইকেট৷

তিনশোর উপর রান করে বোলারদের হাতে দু’দিন সময় দিয়েছেন বিরাট কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের দশটা উইকেট তুলতে হবে৷ ভারতীয় বোলাররা প্রায় অর্ধেক কাজ করেই ফেলেছেন৷ ওয়েস্ট ইন্ডিজের এই দলটার মেরুদন্ড মূলত দু’জন৷ স্যামুয়েলস ও ব্র্যাভো৷ তাঁরাই ফিরে গিয়েছেন৷ ফলে ওয়েস্ট ইন্ডিজ দূর্গ ভাঙতে গোটা দিন লাগবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ সিরিজ ২-০ হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র৷ তাই চওড়া হাসি ক্যাপ্টেন কোহলির মুখেও৷ শুধু চিন্তার খচখচানি একটা জায়গাতেই৷ আজও বৃষ্টি বাঁচাবে না তো ব্র্যাভোদের?
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা