সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ কবে নিউজিল্যান্ডের মাটিতে ভারত এমন দাপট দেখিয়েছিল মনে করতে পারেন না বিশেষজ্ঞরা। কিউয়িদের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচই জিতে গিয়েছেন বিরাটরা। এখন অপেক্ষা সোমবার ফের জিতে সিরিজ পকেটে পুরে ফেলার। অন্যদিকে, প্রথম দু’ম্যাচের দুর্দশা ভুলে বে ওভালে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করবে কিউয়িরা।
[বর্ণবিদ্বেষী মন্তব্যের জের, সরফরাজকে কঠিন শাস্তি দিল ICC]
শেষ চার ওয়ানডে ম্যাচের চারটিই জিতেছে ভারত। তার মধ্যে দুটি অস্ট্রেলিয়ার মাটিতে, দুটি নিউজিল্যান্ডের মাটিতে। সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারতকে লড়াই দেওয়া তো দূরের কথা। বিরাটদের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদও করতে পারেননি উইলিয়ামসন, রস টেলররা। তবে, ঘরের মাঠে নিউজিল্যান্ডকে খাটো করে দেখার কোনও মানেই হয় না। যে কোনও দিন ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে ব্ল্যাক ক্যাপসরা। কিউয়ি সমর্থকরা অন্তত তেমনটাই প্রত্যাশা করবেন। জিতলে এই ম্যাচেই বহু প্রতীক্ষিত সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের। কিন্তু ভারতীয় সমর্থকদের নজর রয়েছে অন্যদিকে। সাসপেনশন কাটিয়ে দলে ঢুকেছেন হার্দিক পাণ্ডিয়া। কফি উইথ করণ বিতর্কের পর সদ্য সাসপেনশন উঠেছে তাঁর উপর থেকে। দলে যোগ দিয়েছেন তিনি। কিন্তু তাঁকে কি সরাসরি প্রথম একাদশে ঢুকিয়ে নেওয়া হবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
[বিরাটদের নিয়ে নিউজিল্যান্ড পুলিশের পোস্ট মন কেড়েছে নেটিজেনদের]
এদিকে, গত বেশ কয়েক ম্যাচ থেকেই ফর্মে গোটা ভারতীয় দল। দুই ওপেনার থেকে শুরু করে অধিনায়ক কোহলি। অভিজ্ঞ ধোনিও দুরন্ত ছন্দে। ভারতের চিন্তার জায়গা শুধু রায়ডুর ফর্ম। তবে, শেষ ম্যাচে ভাল খেলেছেন তিনিও। অন্যদিকে, দুই স্পিনারের ঘূর্ণি এখনও বুঝে উঠতে পারেনি কিউয়িরা। প্রথম দুই ম্যাচে ‘কুলচা’র দৌলতে ১২ টি উইকেট তুলেছে ভারত। ২ ম্যাচে আটটি উইকেট পেয়েছেন কুলদীপ, ৪টি পেয়েছেন চাহাল। ভাল ফর্মে পেসাররাও। তাই সব মিলিয়ে তৃতীয় ম্যাচেও কিউয়িদের থেকে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, সোমবারই সিরিজ জয় নিশ্চিত হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সর্বশেষ খবর
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান