ওয়েস্ট ইন্ডিজ – ৬২/২ (২২ ওভার)
ভারত
প্রথম দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচ নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট৷ মিশন ৩-০৷ বোলারদের উপর আছে প্রচুর আস্থা৷ তাই অতিরিক্ত ব্যাটসম্যান হিসাবে পুজারাকে দলে আনা হল৷ শুরুটা হল পরিকল্পনা অনুযায়ী৷ লাঞ্চের আগে ২২ ওভারে ৬২/২৷ কিন্তু বাধ সাধল বৃষ্টি৷ আলো কমে আসায় এমনিতেই কিছুটা আগে নিতে হয় মধ্যাহ্নভোজের বিরতি৷ সেই সময়ই শুরু হয় বৃষ্টি৷ তবে জমা জল বার করার মতো ব্যবস্থাই নেই লারার শহরের স্টেডিয়ামে৷ মাঠ কর্মীরা কাপড় দিয়ে জল সরানোর কাজ করতে লাগলেন৷ এই নিয়েই প্রচণ্ড বিরক্ত ভারত৷ এদিন নষ্ট হল ৬৮ ওভার৷
কুইন্স পার্ক ওভালে চতুর্থ টেস্ট শুরুর আগে যে টিম লিস্ট দেখা গেল, তাতে শিখর ধাওয়ান নেই৷ তাঁর বদলে এলেন মুরলী বিজয়৷ আঙুলের চোট সারিয়ে যিনি বসে ছিলেন অ্যান্টিগায়৷ চোট সারিয়ে ফিরলেন৷ হল আরও একটি পরিবর্তন৷ রবীন্দ্র জাদেজার বদলে আনা হল পুজারাকে৷

অনেকের মতো ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারেরও ধারণা কুইন্স পার্কের উইকেটে বল পরের দিকে ঘোরে৷ টসে জিতে তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি৷ ভারত শুধু স্পিনার বলতে রবিচন্দ্রন অশ্বিনকে খেলাচ্ছে৷ সঙ্গে ভুবি, সামি আর ইশান্ত৷ আগের টেস্টে ভুবনেশ্বর কুমার ভারতকে জয়ের রাস্তায় নিয়ে গিয়েছিলেন৷ এখানে অবশ্য দলকে প্রথম ব্রেক এনে দিলেন ইশান্ত শর্মা৷ তাঁর বলে জনসনের (৯) ক্যাচ ধরেন রোহিত শর্মা৷ কার্লোস ব্রেথওয়েটকে অবশ্য প্রথমদিকে যথেষ্ট সাবধানী লেগেছে৷ ৩২ রানে অপরাজিত তিনি৷ অশ্বিন বল করতে এসেই ফিরিয়ে দেন ব্র্যাভোকে (১০)৷
পুজারাকে দলের বাইরে রাখা নিয়ে প্রাক্তনদের অনেকে প্রশ্ন তুলেছিলেন৷ বিশেষ করে রোহিত অ্যান্টিগায় ব্যর্থ হওয়ায়৷ এখানে পুজারাকে দলে ফেরানো হল৷ কিন্তু বিরাট ভরসা রাখলেন রোহিতের উপরেও৷ এসবের মধ্যে এখন টিম ইন্ডিয়ার একটাই প্রার্থনা৷ বৃষ্টি যেন না হয়৷
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?