ভারত- ৫৫৭/৫ (ডিক্লেয়ার), ২১৬/৩ (ডিক্লেয়ার)
নিউজিল্যান্ড- ২৯৯ ও ১৫৩ অল আউট
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাটবাহিনীর দাপটে এই টেস্টেও ঘুরে দাঁড়াতে পারল না নিউজিল্যান্ড৷ ৩২১ রানে ইন্দৌরে কিউয়িদের হারিয়ে সিরিজ জয় ভারতের৷ একইসঙ্গে ঘরের মাঠে তিন টেস্ট জিতে ফের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে একনম্বরে চলে গেল টিম ইন্ডিয়া৷
তৃতীয় টেস্ট ম্যচের একদিন হাতে থাকতেই ট্রফি জয় করল ভারতীয় দল৷ সমালোচকমহল বলছে, এই মরশুমের ১৩টি টেস্ট ম্যাচের যে দীর্ঘ সফর রয়েছে ভারতের তার শুরুতেই এমন ফল দলকে আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করবে৷
১৩টি উইকেট নিয়ে সিরিজে সেরার শিরোপা পেলেন অশ্বিন৷ সঙ্গে জিতে নিলেন ‘ম্যান অফ দি ম্যাচ’ খেতাবও৷ নিউজিল্যান্ডবাহিনীর মুখ থুবড়ে পড়ার অন্যতম প্রধান কারণ অশ্বিনের দুর্ধর্ষ বোলিং৷ এই টেস্টের শুরু থেকেই চালকের আসনে বসেছিল ভারত৷ এক চুল জমিও ছাড়েনি বিরাটবাহিনী৷
ইন্দৌরে মঙ্গলবারের শুরুতেই ব্যাট হাতে নিউজিল্যান্ডকে অসহায় দেখাচ্ছিল৷ ৭ রানেই প্রথম উইকেট হারায় কিউয়িরা৷ বেলা গড়াতেই একের পর এক উইকেট তুলে নেয় ভারত৷ মাত্র ১৫৩ রানেই সব উইকেট হারিয়ে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারকে৷ আর সেই সঙ্গে সিরিজ জয়ের মুকুট মাথায় তুলে নেয় ভারত৷
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি অবশ্য জানিয়েছেন, এই জয়ের নেপথ্যে রয়েছে পুরো দলের লড়াই৷
সর্বশেষ খবর
-
সাফল্যে হিংসা! কাকাকে ধারালো অস্ত্রের কোপ, পুড়িয়ে ‘খুন’ করল ভাইপো, গ্রেপ্তার ২
-
নিমেষে সমস্যা মিটিয়েছেন অর্জুন! ঋতর প্রশংসা করে মদনের দাবি, ‘মমতা জমানায় হত না ‘
-
‘পুরুষাঙ্গ ছেড়া’ বিতর্ক অতীত! এবার ‘বিগ বস-এর ঘরে মুখোমুখি সায়ক-স্যান্ডি?
-
২৩-এর মধ্যে ১৫ আসনেই জয়, হাই কোর্টে বার কাউন্সিল দখল মমতাপন্থী তৃণমূলের
-
দায়বদ্ধ থাকবেন কোচ-নির্বাচকরাও, ভিভিএসের নেতৃত্বে ‘ওয়ান আমব্রেলা’ নীতি আসছে ভারতীয় ক্রিকেটে?