ভারত- ৩১৬,২৬৩
নিউজিল্যান্ড-২০৪,১৯৭
১৭৮ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর ফের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিলেন বিরাটরা৷ চতুর্থ দিনেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হল কিউয়িদের৷ আর সেই সঙ্গে ১৭৮ রানে টেস্ট জিতে পাকিস্তানকে সরিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করল ভারত৷
দ্বিতীয় ইনিংসে ৩৭৫ রানের টার্গেট নিয়ে ইডেনের বাইশ গজে নেমেছিল নিউজিল্যান্ড৷ রোহিতের ভাল ইনিংস নিউজিল্যান্ডকে খানিক চিন্তায় রেখেছিল৷ আর তার সঙ্গে যোগ হল ভারতীয় বোলারদের দারুন পারফরম্যান্স৷ দুই মিলিয়ে দ্বিতীয় টেস্টও হাতছাড়া হল৷

চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ড খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাঞ্চের পরেই ভারতীয় বোলারদের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্যাটিং৷ ১৯৭ রানেই সবকটা উইকেট হারিয়ে ড্রেসিং রুমে ফিরে গেল আশাহত নিউজিল্যান্ড৷

ম্যাচের নায়ক অবশ্যই বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা৷ পুজোর মুখে ক্রীড়াপ্রেমী বাঙালিদের জন্য আরও একটা সুখবর৷ সেই সঙ্গে কলকাতার বুকেই ভারতের এই জয় এবং টেস্টে শ্রেষ্ঠত্বের তকমা যেন উৎসবের আনন্দকে দ্বিগুন করে দিল৷

সর্বশেষ খবর
-
গৃহযুদ্ধে পুড়ছে ইয়েমেন! ইরানি মদতে সৌদি ফৌজের উপরে তুমুল হামলা হাউথিদের
-
নিজের রাইফেলে গুলিবিদ্ধ! উত্তরপ্রদেশে থানার মধ্যে ‘রহস্যমৃত্যু’ তরুণী কনস্টেবলের, উঠছে একাধিক প্রশ্ন
-
বৈভবই পরবর্তী ভারত অধিনায়ক? তরুণ তুর্কির ‘মাস্টারস্ট্রোক’ দেখে ইঙ্গিত বিসিসিআইয়ের!
-
‘আমিষ নিয়ে ভেজিটেরিয়ানরা এত বাতেলা মারে…,’ বাগেশ্বর বাবাকে তীব্র আক্রমণ বঙ্গ গায়িকার
-
দুর্গাপুজোতেও সিঙ্গল? চিন্তা নেই! এবার ঠাকুর দেখা-আড্ডার সঙ্গী খুঁজে দেবে এই অ্যাপ