Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

ডোপ টেস্টে ফেল করে সাসপেন্ড ভারতীয় অ্যাথলিট

নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাডার শৃঙ্খলারক্ষা প্যানেলের সামনে হাজির হতে হবে উত্তরপ্রদেশের জৌনপুরের অ্যাথলিটকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৭, ০৬:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৭, ০৬:৫৮

options
link
ডোপ টেস্টে ফেল করে সাসপেন্ড ভারতীয় অ্যাথলিট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে ডোপ পরীক্ষায় ফেল করেছিলেন জাতীয় দলের গোলকিপার সুব্রত পাল। ভারতীয় ক্রীড়ামহলে উঠেছিল সমালোচনার ঝড়। ফের ডোপ পরীক্ষায় ব্যর্থ এক ভারতীয় অ্যাথলিট। এবার কলঙ্কিত হল জ্যাভলিন থ্রোয়ারের নাম। নিষিদ্ধ মাদক সেবনের অভিযোগে ভারতীয় অ্যাথলিট রোহিত যাদবকে সাসপেন্ড করল জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা)।

নাডার তরফে জানানো হয়েছে, রোহিতের রক্তের নমুনায় নিষিদ্ধ মেলডোনিয়াম পাওয়া গিয়েছে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তিনি বলেন, “ডোপ পরীক্ষায় ফেলকে হিংসাত্মক অপরাধ হিসেবেই গণ্য করা হবে। ডোপ মোকাবিলায় কঠোর আইন আনার চিন্তাভাবনা করা হচ্ছে। দেশের অ্যাথলিটদের এমন অপরাধমূলক কাজ থেকে সম্পূর্ণ মুক্ত করতেই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বন্যা মোকাবিলায় শ্রীলঙ্কার পাশে মোদি, যাচ্ছে জাহাজ]

ব্যাংককে সদ্য সমাপ্ত এশিয়ান যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে রুপো এনে দিয়েছিলেন রোহিত যাদব। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় তাঁকে দ্বিতীয় সুযোগ দিয়েছে নাডা। আগামী সপ্তাহের মধ্যে ‘বি’ নমুনা পাঠাতে হবে তাঁকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নাডার শৃঙ্খলারক্ষা প্যানেলের সামনে হাজির হতে হবে উত্তরপ্রদেশের জৌনপুরের ক্রীড়াবিদকে।

[ঝুলনকে সম্মান জানাতে তাঁর নামে তৈরি হল ক্রিকেট বল]

উল্লেখ্য, টেনিসতারকা মারিয়া শারাপোভার নমুনাতেও নিষিদ্ধ দ্রব্য মেলডোনিয়ামই পাওয়া গিয়েছিল। যার জন্য ১৫ মাসের জন্য কোর্টের বাইরে চলে যেতে হয়েছিল রুশ সুন্দরীকে। এদিক, ‘এ’ নমুনায় ফেল করায় গত মাসেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে ভারতীয় ভারত্তোলক সুশীলা পানওয়ারকে। অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় গোলকিপার সুব্রত পাল গত এপ্রিলে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। তাঁর ‘বি’ স্যাম্পেল টেস্ট করা হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.