সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মেয়েরা। মহিলাদের কমপাউন্ড দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরিণীত কৌর।
ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯-এ হারায় মেক্সিকোকে। বিশ্ব মঞ্চে এই ভারতীয় ত্রয়ী তাঁদের প্রতিভা এবং দৃঢ়তা প্রদর্শন করেন। জ্যোতি-অদিতিরা কেবল যে বার্লিনে ভারতের মুখ উজ্জ্বল করলেন তা নয়, এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক জিতলেন ভারতীয় তিরন্দাজরা।
[আরও পড়ুন: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]
HISTORIC win for India 🇮🇳🥇
New world champions at the Hyundai @worldarchery Championships.#WorldArchery pic.twitter.com/8dNHLZJkCR— World Archery (@worldarchery) August 4, 2023
ওয়ার্ল্ড আর্চারির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ”ভারতের ঐতিহাসিক জয়। হুন্ডাই বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়া গেল।”
[আরও পড়ুন: বিস্ফোরক মজুতের অভিযোগ, বীরভূমে NIA’র জালে তৃণমূলের অঞ্চল সভাপতি]
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ