সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষ দল আগেই চ্যাম্পিয়ন হয়েছে। এবার এশিয়া সেরা হওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতের মহিলা হকি দলও। শুক্রবার এশিয়া কাপের সেমিফাইনালে জাপানকে তাদেরই ঘরের মাঠে ৪-২ গোলে হারালেন গুরজিত কউররা। এরপর আগামী রবিবার ফাইনালে চিনের মুখোমুখি হবেন তাঁরা। অর্থাৎ ২০০৯ সালের এশিয়া কাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন ভারতের মহিলা হকি দলের সামনে।
[কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে এবার সোনা জয় প্রকাশ নানজাপ্পার]
জাপানের কাকামগিগাহারাতে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করেন ভারতীয় খেলোয়াড়রা। প্রথম দশ মিনিটের মধ্যেই তিন গোল তুলে নেন তাঁরা। ভারতীয় দলের পক্ষ থেকে প্রথম গোলটি করেন গুরজিত কউর। সাত মিনিটে তিনি গোল করেন। এরপর ৯ মিনিটেই পরপর দু’টি গোল করেন গুরজিত এবং নভজ্যোত। যদিও এরপরই খেলায় ফিরে আসে জাপান। ১১ মিনিটে ইশিবাশি এবং ১৭ মিনিটে সিহো সুজি গোল করে ব্যবধান করান। এরপরই তৃতীয় কোয়ার্টারে লালরেমসিয়ামি টুর্নামেন্টে নিজের প্রথম গোলটি করেন ভারতকে ৪-২ গোলে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয়লাভ করে ভারতীয় দল।
[‘দাদা ভয় পেও না’, নেহরার সেই আশ্বাস আজও ভুলতে পারেন না সতীর্থরা]
এই টুর্নামেন্টের প্রথম থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতের মহিলা হকি দল। গ্রুপ পর্যায়ে সিঙ্গাপুর (১০-০), চিন (৪-১) এবং মালয়েশিয়া (২-০)-কে হারানোর পর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছেন রানি রামপালরা। এই নিয়ে চতুর্থবার এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় মহিলা হকি দল। এর মধ্যে ২০০৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তাঁরা। ১৯৯৯ এবং ২০০৯ সালে হয়েছিল রানার্স।
[ডাগ আউটে ওয়াকি-টকি হাতে কোহলি, বিতর্কে কী নিদান আইসিসির?]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই