সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে ঠিক যেভাবে আর্জেন্টিনা দলকে টেনেছিলেন, নীল-সাদা জার্সিধারীদের চ্যাম্পিয়ন করেছিলেন, মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতেও ঠিক একই ভূমিকায় দেখা যাচ্ছে লিওনেল মেসিকে (Lionel Messi)।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন মেসি। গোল করছেন। যে ইন্টার মায়ামিকে জিততে রীতিমতো বেগ পেতে হতো, মেসি আসার পরে সেই দলই তরতরিয়ে এগিয়ে চলছে। ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো (Gerardo Martino) বলছেন, ” বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ঠিক যেমন পারফরম্যান্স করেছিল মেসি, এখানেও ঠিক একই রকম পারফরম্যান্স করছে। একটু বেশিও নয়, একটু কমও নয়।”
[আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালে যাবে কোন চারটি দল? ভবিষ্যদ্বাণী করলেন আকাশ চোপড়া]
মাঠের ভিতরে মেসির নেতৃত্ব দেওয়ার ক্ষমতার প্রশংসায় মার্টিনো। গত কয়েক বছরে আর্জেন্টাইন মহাতারকার নেতৃত্ব দক্ষতা প্রকাশ পেয়েছে। মার্টিনো বলছেন, ”মাঠের ভিতরে এবং বাইরে লিওর লিডারশিপ দক্ষতা দেখার মতো। বিশ্বকাপে মেসির লিডারশিপ দক্ষতা প্রমাণ করে নেতা হিসেবে ও পরিণত।”
বার্সেলোনায় অল্প কয়েকদিন মেসিকে কোচিং করিয়েছিলেন মার্টিনো। আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে দু’ বছর মেসির হেডস্যর ছিলেন মার্টিনো। কাতার বিশ্বকাপে অন্য মেসিকে দেখা গিয়েছে। নেতা হিসেবে যে তাঁর ব্যাপক পরিবর্তন হয়েছে তা দেখা গিয়েছে কাতারে। মার্টিনো বলছেন, ”কেরিয়ারের গোড়ার দিকে ফুটবল দলকেই কেবল নেতৃত্ব দিত মেসি। কিন্তু এখন পরিবর্তন এসেছে। মেসি এখন ট্রেনিংয়ে দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলে, তাদের নির্দেশ দেয়, দলের কৌশল অবলম্বনে ভূমিকা গ্রহণ করে।”
[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইতিহাস রোনাল্ডোর, মেসিকে টপকে প্রথম ব্যক্তি হিসাবে গড়লেন এই নজির]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর