সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে মঙ্গলাবর ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নাইটরা। কেকেআরের ঠিক পরেই রয়েছে রাজস্থান। সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট থাকলেও নেট রান রেটের ভিত্তিতে কেকেআরের থেকে কিছুটা পিছিয়ে রাহানেরা। প্লে-অফে ওঠা নিশ্চিত করতে শেষ দুটি ম্যাচই জিততে হবে কেকেআরকে। তবে, রয়্যালসের বিরুদ্ধে জয় প্লে-অফের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে পারে দীনেশ কার্তিকদের। যদিও, এখনই প্লে অফের জটিল অঙ্কে মাথা ঘামাতে রাজি নন নাইট কোচ জ্যাক ক্যালিস। আপাতত আজকের ম্যাচেই ফোকাস করতে চাইছেন তিনি। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে বড় রানে হারানোর সুবাদে আত্মবিশ্বাসী কেকেআর শিবির। তবে, ধারাবাহিকতার অভাব চিন্তায় রাখছে নাইটদের।
[ এই বিষয়ে মাস্টার ব্লাস্টারের থেকে বিরাটকেই এগিয়ে রাখলেন ওয়ার্ন ]
অন্যদিকে, টুর্নামেন্টের শুরুতে সেভাবে নজর না কাড়লেও জস বাটলার ওপেন করার পর থেকেই কার্যত অপ্রতিরোধ্য দেখাচ্ছে রাজস্থানকে। টানা পাঁচটি ম্যাচে অর্ধশতরান করে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছেন স্বপ্নের ফর্মে থাকা বাটলার। তাঁর দুর্দান্ত ফর্মে ভর করেই শেষ চার ম্যাচের ৩টিতে জিতেছে রাজস্থান। ইডেনেও রাজস্থানের অন্যতম ভরসা সেই বাটলারই। তাঁকে আটকাতে তাই অতিরিক্ত ঘাম ঝরাতে হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। কেকেআর সূত্রের খবর, স্পিন অস্ত্রেই বাটলারকে রুখে দেওয়ার ছক কষেছেন জ্যাক ক্যালিস-দীনেশ কার্তিকরা। পেসারদের বিরুদ্ধে যতটা সাবলীল বাটলার, স্পিনারদের বিরুদ্ধে তাঁকে ততটাই দিশেহারা মনে হয়েছে। তাছাড়া কেকেআরের হাতে সুনীল নারিন, কুলদীপ যাদবদের মত বিশ্বমানের স্পিনার রয়েছেন। ইডেনের পিচে এই মরশুমে পরিসংখ্যানও সঙ্গ দিচ্ছে স্পিনারদেরই।
[ মুম্বইয়ের বিরুদ্ধে জিতেও শাস্তির মুখে রাহানে, গুণতে হল মোটা অঙ্কের জরিমানা ]
এই মরশুমে ইডেন গার্ডেন্সে ওভারপিছু ৮ রান খরচ করে ৩৬ টি উইকেট তুলেছেন স্পিনাররা। অন্যদিকে পেসাররা তুলেছেন ৩২ টি উইকেট। কিন্তু ওভারপিছু পেসারদের খরচ করতে হযেছে ৯.২ রান। রাজস্থানের বিরুদ্ধেও তাই তিন স্পিনারই মূল ভরসা হতে চলেছে দীনেশ কার্তিকের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইডেন গার্ডেন্সের পরিসংখ্যানও স্বস্তি দিচ্ছে নাইটদেরই। ইডেনে দুই দলের শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে কলকাতা। যদিও সব মিলিয়ে কেকেআরের থেকে কিছুটা এগিয়ে রাজস্থান। মোট ১৭ টি ম্যাচের মধ্যে রাজস্থান জিতেছে ৯ টি। ৭ টি জিতেছে কলকাতা। একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। পুরনো পরিসংখ্যান ভুলে আপাতত আজকের ম্যাচেই ফোকাস করতে চাইছে নাইটরা।
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩