সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক উত্তপ্ত পরিস্থিতি। পাঠানকোট, উরি, সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনার জন্য দুই দেশের সম্পর্ক এখন তলানিতে। ভারতে তাই রীতিমতো নিষিদ্ধ পাক শিল্পীরা। একই অবস্থা সীমান্তের ওপারেও। কোপ পড়েছে খেলাধুলোতেও। পরিণামে ঝাঁ চকচকে আইপিএলেও ব্রাত্য পাক ক্রিকেটাররা। কিন্তু পাক মুলুকের কাছে আইপিএল গ্ল্যামারের বেশ গুরুত্ব। শোয়েব মালিক, আকমলদের কাছে আইপিএল অধরা হলেও সেই উত্তাপ থেকে কিন্তু বঞ্চিত নেই পড়শি দেশের সংবাদমাধ্যম। পাক টিভি চ্যানেলের অ্যাঙ্কর জায়নাব আব্বাস যেমন কেএল রাহুলে মজেছেন। রীতিমতো টুইট করে তারিফে ভরিয়ে দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানের। সেই ভূয়সী প্রশংসা নজর কেড়েছে নেটিজেনদের। যত বৈরিতাই থাকুক, ভারতীয় ক্রিকেটের কদর দিতে জানে পাক মুলুক। সেকথাই যেন বলে দিল জায়নাবের এই টুইট।
[আরসিবি’র বড় ভক্ত! অঙ্ক কষে এভাবেই প্রিয় দলকে প্লে-অফে পৌঁছে দিলেন ফ্যান]
মঙ্গলবারই আইপিএলে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব। রয়্যালসের ১৫৯ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ধরাশায়ী হয় অশ্বিনের পাঞ্জাব দলের ব্যাটিং অর্ডার। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান কেএল রাহুল। ম্যাচ পাঞ্জাব হারলেও ৯৫ রানের চোখ ধাঁধানো অপরাজিত ইনিংস খেলেন রাহুল। ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো ইনিংসের দৌলতে চলতি আইপিএলে ফের অরেঞ্জ ক্যাপ মাথায় ওঠে তাঁর। সেই ইনিংসেরই প্রেমে পড়ে যান পাক সঞ্চালিকা জায়নাব। টুইটে লেখেন, ‘কেএল রাহুল, চিত্তাকর্ষক, দারুণ টাইমিং, চোখ ধাঁধানো..’। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রাহুল বেশ স্টাইলিশ। পাক সঞ্চালিকাও কম সুন্দরী নন। তাহলে কি রাহুলের প্রেমে পড়লেন জায়নাব? কারণ, বিরাট, রোহিতরা থাকতে কেন রাহুলের প্রশংসায় পঞ্চমুখ পাক সুন্দরী?
KL Rahul impressive,superb timing,great to watch.. #RRvKXIP
— zainab abbas (@ZAbbasOfficial) May 6, 2018
জায়নাবের টুইটার হ্যান্ডেলে একবার চোখ বোলালেই বোঝা যায়, ক্রিকেট বেশ ভালবাসেন তিনি। ওয়াকার ইউনিস, ড্যারেন গঙ্গার মতো ক্রিকেটারদের সঙ্গে চ্যাট শো-ও করেছেন তিনি। পাক ক্রিকেটাররা আইপিএলে ব্রাত্য হলেও পাক টিভির অ্যাঙ্করের আইপিএল প্রীতি মনে ধরেছে নেটিজেনদের। অন্যদিকে, চলতি আইপিএল মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছেন রাহুল। গেইল, বিরাটদের টেক্কা দিয়ে রান মেশিনে পরিণত হয়েছেন। মঙ্গলবার রাতে দলকে জেতাতে না পারলেও তাঁর ইনিংস ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। তাই পাক সুন্দরীও মোহিত না হয়ে পারছেন না।
[অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলছে না ভারত]
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩