সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষমেশ রানের খরা কেটেছে। ৬২ বলের দুর্দান্ত অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। আর সেই সঙ্গে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি। কিন্তু এমন পারফরম্যান্সের পরও চূড়ান্ত হতাশ আরসিবি অধিনায়ক। কারণ তাঁর চোখ ধাঁধানো ইনিংসেও দলের জয় এল না।
[ফাইনালের আগে ফের দূরত্ব খালিদ-সুভাষের, প্র্যাকটিসে এলেন না ডুডু]
আইপিএলের সবকটি মরশুম মিলিয়ে মোট ১৫৩ টি ম্যাচে ৪,৬১৯ রান ঝুলিতে ভরলেন ক্যাপ্টেন কোহলি। রেকর্ড সংখ্যক রান পকেটে পুরে চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নাকেও (৪,৫৫৮) পিছনে ফেলে দিয়েছেন কোহলি। তাছাড়া চলতি মরশুমে ইতিমধ্যেই ২০১ রান তাঁর নামের পাশে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ মুম্বই নেতা রোহিত শর্মাও। কিন্তু সর্বোচ্চ স্কোরার হয়েও অরেঞ্জ ক্যাপ পরতে ইচ্ছে করছে না কোহলির। তাঁর হাতে অরেঞ্জ ক্যাপ তুলে দেওয়ার সময় বিরাট বলেন, “সর্বোচ্চ স্কোরার হিসেবে এই অরেঞ্জ ক্যাপটা এখনই পরতে ইচ্ছে করছে না। কারণ এটা সত্যিই খুব বড় ব্যাপার নয়। এসব ছেড়ে এখন কী কী ভুল হয়েছে, সেদিকে মনোযোগী হতে হবে। অনেক চেষ্টা করেছিলাম, তাও দলকে জেতানো গেল না।”
🙌🙌
Congratulations to #TeamIndia and @RCBTweets Captain @imVkohli on becoming the highest run scorer in #VIVOIPL.
He scored 4619 runs and went past Suresh Raina’s tally of 4558 runs. pic.twitter.com/ecCyAFsZ0n
— IndianPremierLeague (@IPL) April 18, 2018
[সেলিব্রিটি তকমা সরিয়ে ‘গাল্লি ক্রিকেট’ মাস্টার ব্লাস্টারের, ভাইরাল ভিডিও]
মঙ্গলবার গতবারের চ্যাম্পিয়নদের কাছে ৪৬ রানে হারে ব্যাঙ্গালোর। এই নিয়ে চার ম্যাচের তিনটিতেই পরাস্ত বিরাট অ্যান্ড কোং। আর সেই কারণেই অরেঞ্জ ক্যাপ পেয়েও মন খারাপ তারকা ব্যাটসম্যানের। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুম থেকেই আরসিবির জার্সি গায়ে খেলছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ট্রফির মুখ দেখেনি তাঁর দল। তাই নেতা হিসেবে আইপিএল চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপটা এখনও রয়েছে তাঁর মধ্যে। যে অধিনায়ক দেশে-বিদেশে ভারতীয় দলকে একের পর এক সিরিজ জেতাচ্ছেন, আইপিএল ট্রফি তাঁর এখনও অধরা। দলে এবি ডেভিলিয়ার্স, মনদীপ সিংদের মতো ভাল ব্যাটসম্যান থাকা সত্ত্বেও টিমগেমে গলদ থেকেই যাচ্ছে। আর ব্যক্তিগত সাফল্যকে কখনওই দলের চেয়ে এগিয়ে রাখেন না বিরাট। সেই কারণেই তৃতীয় ম্যাচে হারের পর অরেঞ্জ ক্যাপও তাঁর মুখে হাসি ফোটাতে পারছে না।
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা