সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিংয়ে এবার নাম জড়াল বলিউড অভিনেতা আরবাজ খানের৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে মহারাষ্ট্র পুলিশ৷ শনিবার তাঁকে থানে থানায় হাজির হতে বলা হয়েছে৷ সেখানেই তাঁর জবানবন্দি নেওয়া হবে৷
২০১৩ সালে আইপিএল গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস৷ ক্রিকেটীয় সমস্ত কার্যকলাপ থেকে নির্বাসিত করা হয়েছিল রাজস্থান দলের মালিক রাজ কুন্দ্রাকে৷ এবার আইপিএল বেটিংয়ে নাম জড়াল সলমন খানের মেজ ভাইয়ের৷ যাতে শুধু খান পরিবারেই নয়, গোটা হিন্দি চলচিত্র জগতে বড়সড় ধাক্কা লাগল৷
[মেসির কোনওকিছুই প্রমাণ করার নেই, বিশ্বকাপের আগে দরাজ সার্টিফিকেট মারাদোনার]
গত মঙ্গলবার সনু জালান-সহ তিনজন বুকিকে মুম্বইয়ের কাছে ডোম্বিভলি থেকে গ্রেপ্তার করেছিল থানে পুলিশ৷ জেরায় জানা যায়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে ওই ব্যক্তির৷ সনুর কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা গিয়েছে৷ যাতে সমস্ত খদ্দের এবং বুকির নাম নথিভুক্ত করা আছে৷ পুলিশ জানিয়েছে, গোটা দুনিয়ায় সনুর বেটিংয়ের ব্যবসা রয়েছে৷ যা থেকে তার বার্ষিক আয় ১০০ কোটি টাকারও বেশি৷ জেরায় আরবাজের নামও নেয় সে৷ আর তারপরই আরবাজকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয় পুলিশ৷ শুক্রবারই অভিনেতাকে সমন পাঠানো হয়েছে৷
Actor-Producer Arbaaz Khan summoned by Thane Police for probe in IPL betting case. He has to appear tomorrow to join investigation.Summons were issued to him after a bookie Sonu Jalan was arrested and interrogated by Police (file pic) pic.twitter.com/0RL1YUlgZn
— ANI (@ANI) June 1, 2018
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেটিংয়ে টাকা লাগিয়ে মোটা অঙ্কের অর্থ হারিয়েছিলেন আরবাজ৷ ফলে বুকি সনু জালানকে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকা ফেরত দিতে পারেননি তিনি৷ আর সেই কারণে নাকি তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল সনু৷ কিন্তু কীভাবে সনুর সঙ্গে যোগাযোগ হল আরবাজের, অভিনেতার সঙ্গে দাউদের সরাসরি কোনও যোগাযোগ হয়েছে কি না, এসবই আরবাজের কাছ থেকে জানতে চাওয়া হবে বলে খবর৷ সবমিলিয়ে বড়সড় বিপাকে পড়তে চলেছেন আরবাজ৷ এমনটাই আন্দাজ করছে ওয়াকিবহাল মহল৷
[ডোপিংয়ে অভিযুক্ত ভারোত্তোলক সঞ্চিতা চানু, হাতছাড়া হতে পারে কমনওয়েলথ সোনা]
সর্বশেষ খবর
-
সুরেন্দ্রনাথে ‘বেডরুম’ থেকে নিয়োগ দুর্নীতি, উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পেয়ে ঝোড়ো ব্যাটিং জগন্নাথের
-
‘আঁধার করে আসে’… বিকেলেই নামল রাত, কলকাতাজুড়ে প্রবল বৃষ্টিপাত
-
বাংলার খেলাকে ধ্বংস করেছেন অরূপ! ময়দানকে স্বজনপোষণমুক্ত করার অঙ্গীকার নয়া ক্রীড়ামন্ত্রীর
-
অরূপ-স্বরূপের ফ্ল্যাটে পাপের সুরক্ষিত আড়াল! গোপন ঘরে পাপের ধুলো
-
মৃতের পরিবারকে দেওয়া আর্থিক সাহায্যেও কাটমানি! গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান