Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬

স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে নেটদুনিয়ায় সমালোচিত ইরফান পাঠান

কী এমন ছিল ছবিতে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০১৭, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০১৭, ১৬:০৫

options
link
স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে নেটদুনিয়ায় সমালোচিত ইরফান পাঠান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সুইংয়ে ধরাশায়ী হন তাবড় ব্যাটসম্যানরা। কিন্তু নেটদুনিয়ার পিচের হালচাল যেন বোঝা ভার। কখন যে কোন সমালোচনার বল বাঁক নিয়ে উইকেটের দিকে ছুটে আসবে তা পোড় খাওয়া বোলারও বুঝতে পারেন না, আর তাই ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়েও বিপাকে পড়তে হল ইরফান পাঠানকে।

কুম্বলে-দ্রাবিড়দের এই হেনস্তা প্রাপ্য ছিল না, ফের বিস্ফোরক রামচন্দ্র গুহ ]

Advertisement

কী এমন ছিল ছবিতে? দেখতে গেলে কিছুই নয়। ইরফানের স্ত্রী হিজাব পরে রয়েছেন। তবে তাঁর মুখমণ্ডল অনাবৃত। আর তাই ছবি তোলার সময় হাত দিয়ে তিনি মুখ ঢেকেছেন। ক্যাপশনে পাঠান লিখেছেন, ‘দিস গার্ল ইজ ট্রাবল’। হয়তো হিজাবে যেহেতু তিনি মুখ ঢাকেননি, তাই ছবি তোলার সময় তাঁর অস্বস্তির কথা প্রসঙ্গক্রমে বলেছেন পাঠান। যদিও তাঁর স্ত্রীর মুখের হাসিতে অবশ্য অস্বস্তির লেশমাত্র নেই।

নিজের মূর্তি উন্মোচন করতে গিয়ে আজব সমস্যায় পড়লেন সৌরভ ]

এ ছবিতে প্রথমে প্রশংসার বন্যা বয়ে যায়। সুন্দরী স্ত্রীর জন্য ঢালাও প্রশংসা আসতে থাকে কমেন্টে। কিন্তু তারপরই শুরু হয় সমালোচনার মৃদু গুঞ্জন। কেউ কেউ বলতে থাকেন, হিজাব যখন পরেছেন, তখন মুখমণ্ডল অনাবৃত থাকা বাঞ্ছনীয় নয়। এমনকী, তাঁর স্ত্রীর নেলপলিশ পরা নিয়েও অনেকে ভুরু কুঁচকেছেন। যে কোনও ছবি দিয়েই আজকাল সেলেবরা সমালোচনার মুখে পড়ছেন। অভিনেতা, অভিনেত্রী থেকে খেলোয়াড়, কেউই বাদ যাচ্ছেন না। সে কথা যেন আরও একবার বুঝে গেলেন ইরফান।

This girl is trouble 🙈 #love #wifey

A post shared by Irfan Pathan (@irfanpathan_official) on

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.