এটিকে- ১ (রবি কিন ৭৮’)
দিল্লি ডায়নামোজ- ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টো ড্র, দু’টো হার। প্রথম চার ম্যাচের পর দু’বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দি কলকাতার পয়েন্ট ছিল দুই। শুরুটা খারাপ করলেও ধীরে ধীরে অবশ্য জয়ের ট্র্যাকে ফিরছেন টেডি শেরিংহ্যামের ছেলেরা। আর সেটা মার্কি ফুটবলার রবি কিন দলে ফিরতেই। গত ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারানোর পর এবার ঘরের মাঠে মরশুমের প্রথম জয় তুলে নিল এটিকে। রবি কিনের একমাত্র গোলে দিল্লি ডায়নামোজকে হারিয়ে দিল তাঁরা। সেই সঙ্গে সেমিফাইনালের দৌড়েও দুর্দান্তভাবে ফিরে এল।
[দশে দশ, ঘানার প্রতিপক্ষকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বিজেন্দর]
জমকালো উদ্বোধন, একগুচ্ছ স্পনসর, বিদেশি মার্কি তারকা এনেও আই লিগকে যেন মাত দিতে পারছে না এবারের আইএসএল। আর আই লিগে যখন কলকাতার দুই প্রধান প্রথম তিনে, তখন কোনও ম্যাচ না জিতে কেবল দু’টি ড্র করে সম্বল করে লিগ টেবিলের একদম শেষে ছিল এটিকে। অ্যান্তেনিও লোপেজ হাবাস এবং পরবর্তী কালে মোলিনার জুতোয় পা গলিয়ে দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছিলেন এটিকে কোচ টেডি শেরিংহ্যাম। কিন্তু মুম্বই ম্যাচ থেকেই যেন নিজেদের হারানো আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে পাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার দলটি।
[দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘোষিত হল ১৭ জনের ভারতীয় দল]
যদিও ম্যাচের ২৪ ঘণ্টা আগেই বিতর্কে জড়িয়েছিলেন এটিকে কোচ টেডি শেরিংহ্যাম। গত শুক্রবার মোহনবাগান প্র্যাকটিস করছিল যুবভারতীর মাঠ নং ১-এ। তার ঠিক পাশের মাঠেই প্র্যাটিস করতে আসে দিল্লি ডায়নামোজ। কিংশুক, শিলটনদের প্র্যাকটিস ততক্ষণে প্রায় আধঘণ্টা দেখে ফেলেছেন টেডি। দিল্লি ডায়নামোজ কর্তারা যখন দেখতে পান পাশের মাঠেই মোহনবাগানের অনুশীলন দেখছেন টেডি তখন তাঁরা ম্যাচ কমিশনারের কাছে ফোন করে আপত্তি জানান। ফোন পেয়ে ম্যাচ কমিশনার দীনেশ নায়ার চলে আসেন টেডির কাছে। তাঁকে সবিনয়ে অনুরোধ করেন মাঠ ছেড়ে চলে যেতে। যদিও তাতে ব্রিটিশ কোচ তাতে কোনও আপত্তি জানাননি। বেরিয়ে যান সেখান থেকে। কিন্তু এদিন মাঠে তাঁর ছেলেরা এক ইঞ্চিও জমি ছাড়েনি বিপক্ষকে। যদিও গোটা ম্যাচে কেবলমাত্র একটি গোলই হয়েছে। কিন্তু দু’দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল গোল করার মতো। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল আসেনি। শেষপর্যন্ত ৭৮ মিনিটে এটিকে-র হয়ে একমাত্র গোলটি করেন রবি কিন। বিপক্ষের দুই ডিফেন্ডারকে কাঁধে নিয়েই দিল্লির জালে বল জড়ান এটিকে-র এই মার্কি ফুটবলার।
[মেসি ম্যাজিকে ঘরের মাঠে লজ্জার হার রিয়ালের]
ম্যাচের পর ‘হিরো অব দ্য ম্যাচ’ রবি কিন বলেন, ‘এখানে আসার পর থেকে আমি এখানকার সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। তবে এই ম্যাচটি আমরা যোগ্য দল হিসেবেই জিতেছি। হোম ম্যাচে প্রথম জয় দলের সমর্থকদের জন্যও গুরুত্বপূর্ণ।’ গত ম্যাচে রবিন সিং জয়ের নায়ক হয়েছিলেন। আর এই ম্যাচে হলেন রবি কিন। অর্থাৎ দুই ‘রবি’-র হাত ধরে নতুন সূর্যোদয়ের পথে টেডি শেরিংহ্যামের অ্যাটলেটিকো দি কলকাতা।
[দাদাদের পর ভাইরাও, অনূর্ধ্ব ১৫ ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান]
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…