সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বিতে ম্যাচের সেরা যদি হন রালতে তবে নেপথ্য নায়ক কিন্তু বলতেই হবে জবি জাস্টিনকে। কেরলের এই স্ট্রাইকার মোহনবাগানের ডিফেন্ডারদের এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেননি। অবিশ্বাস্য ভলিতে গোল করেছেন। গোল করিয়েছেনও। প্রতি মুহূর্তে তাঁর শারীরিক সক্ষমতা আর ক্ষিপ্রতা কিমকিমা, অভিষেকদের রক্তচাপ বাড়িয়েছিল গোটা ম্যাচে। কিন্তু এহেন জবি জাস্টিন কিনা নাচছেন মহিলাদের পোশাক পরে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনই এক ছবি ভাইরাল হয়েছে।
[দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়, পারথ টেস্টে হারের মুখে ভারত]
জনৈক নেটিজেনের ফেসবুকে করা একটি পোস্ট ঘিরে এখন হাসির রোল সোশ্যাল সাইটগুলিতে। দেখা যাচ্ছে ভিডিওটিতে ইস্টবেঙ্গলের দোর্দণ্ডপ্রতাপ স্ট্রাইকার মহিলাদের মতো পোশাক পরেছেন। তাঁর পরনে একটি স্কার্ট এবং টপ। পোশাকের ফাঁক দিয়ে উঁকি মারছে তাঁর পেটের ট্যাটু। নাচের মাধ্যমে তিনি অশ্লীল অঙ্গভঙ্গিও করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে একটি জনপ্রিয় আইটেম নম্বর। তবে কী ডার্বির উচ্ছ্বাস নতুনভাবে সেলিব্রেট করছেন জবি? সমর্থকদের একাংশ কিন্তু সেকথাই বলছেন। ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি দেখতে জবিরই মতো। এমনকী জবির মতোই ট্যাটু রয়েছে ওই ব্যক্তির।এই ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য জবির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সংবাদ প্রতিদিনের তরফে। তিনি জানিয়েছেন এই ভিডিওটি তাঁরা শুট করেছেন। তবে, এটা দীর্ঘদিনের পুরনো একটি ভিডিও।
[ডার্বিতে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন মোহনবাগানের]
মাঠের বাইরের এই বিতর্ক এড়িয়ে প্রাক্তনীদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার। অনেক প্রাক্তন ফুটবলারই জবিকে ভারতীয় ফুটবলের পরবর্তী স্ট্রাইকার হিসেবে দেখছেন। কোচ আলেজান্দ্রোও সওয়াল করেছেন জবির জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক