সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোসে রামিরেজ ব্যারেটোকে (Jose Barreto) চেনেন না এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। বলা বাহুল্য তিনি ভারতীয় ফুটবলের অন্যতম রঙিন চরিত্র। অনেকেই মনে করেন মজিদ বাস্কার নয়, মোহনবাগানের (Mohun Bagan) ঘরের ছেলে ‘সবুজ তোতা’ই ময়দানের শ্রেষ্ঠ বিদেশি ফুটবলার। সেই কিংবদন্তি যখন ‘কলম ধরেন’, তার চেয়ে আকর্ষণীয় কীই বা পারে। ‘রোববার.ইন’-এ (robbar.In) ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছে জোস ব্যারেটোর ‘তোতাকাহিনি’। কী আছে এই লেখায়?

[আরও পড়ুন: ক্লাবে বাড়ছে ক্ষোভ! লোকসভা নির্বাচনের পরই পদ হারাতে পারেন মহামেডান সচিব]
ব্যারোটোর ভাষায় এই লেখা ‘ছিন্ন-বিচ্ছিন্ন আত্মকথা’। যার বিভিন্নে পর্বে উঠে আসছে ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহর থেকে কলকাতা ময়দান তথা মোহনবাগান অবধি যাত্রার আশ্চর্য উপাখ্যান। ব্যারেটো এবং মোহনবাগান ভক্তরা তো বটেই, আপনি যদি নিখাদ ফুটবলপ্রেমী হন তাহলেও ‘তোতাকাহিনি’ মিস মানে বিরাট হারানো।
[আরও পড়ুন: সৌদিতে ফের ব্যর্থতাই সঙ্গী রোনাল্ডোর, লিগ চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল]

সর্বশেষ খবর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি