সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে তিনিই বিশ্বের সেরা। ফিটনেসে অন্যদের পিছনে ফেলে দিয়েছেন। এমনকী ব্র্যান্ড ভ্যালুতে লিওনেল মেসিকেও মাত দিয়েছেন তিনি। এবার আরও একটি বিষয়ে বাকিদের টপকে গেলেন বিরাট কোহলি।
বাইশ গজে নামলে কিছু না কিছু রেকর্ড না গড়ে ফেরেন না। আর অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দলকে একের পর এক সাফল্য দিয়ে চলেছেন। মাঠের বাইরেও অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর মুচমুচে প্রেমকাহিনি সুপারহিট। তাঁদের হালহকিকত জানতে ভক্তদের আগ্রহের শেষ নেই। স্বাভাবিকভাবেই যতদিন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কোহলির অনুগামীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার বর্তমানে ১৫ মিলিয়ন অর্থাৎ দেড় কোটি। টুইটারে ২ কোটি এবং ফেসবুকে ৩ কোটি ৬০ লক্ষ। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে নানান মুহূর্ত ভাগ করে নেন বিরাট। তাই ফ্যানরাও খুশি। আর ছবি, ভিডিও পোস্ট করেই মোটা অঙ্কের অর্থ উপার্জন করে ফেলেন ভারতীয় নেতা। আন্দাজ করতে পারেন ইনস্টাগ্রামের একটি পোস্টের জন্য ঠিক কত টাকা আয় করেন তিনি? ৩ কোটি ২ লক্ষ টাকা। হ্যাঁ। ঠিকই পড়েছেন। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, একটি পোস্ট থেকে এই বিপুল অর্থই ঢোকে তাঁর পকেটে। একই পরিমাণ আয় রিয়াল তারকা
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। এই তালিকায় অবশ্য শীর্ষে রয়েছেন কমেডিয়ান কেভিন হার্ট।
[এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পাঁচ নম্বর সোনা জিতলেন মেরি কম]
গত দু-বছরে বিরাটের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। তারই প্রতিফলন এই ব্র্যান্ড ভ্যালু নির্ধারণেও। জানা গিয়েছে, চলতি বছর বিরাটের বিজ্ঞাপন এবং অন্যান্য ব্র্যান্ড এনডর্সমেন্ট থেকে আয় ১৪১.৩ কোটি টাকা। ঝড়ের গতিতে সর্বক্ষেত্রে এগিয়ে চলেছেন বিরাট। যাতেই হাত দিচ্ছেন, তা যেন সোনায় পরিণত হচ্ছে। ভারত অধিনায়কের পারফরম্যান্সের সঙ্গে জনপ্রিয়তা যেরকম পাল্লা দিয়ে বাড়ছে, তাতে তাঁর ব্র্যান্ড ভ্যালু আরও ২০ থেকে ২৫ শতাংশ বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
[কেন টার্গেট করা হচ্ছে ধোনিকে, পাশে দাঁড়িয়ে প্রশ্ন বিরাটের]
সর্বশেষ খবর
-
সর্বস্ব দিয়ে লড়াইয়ের পণ প্যারাগুয়ের, এমবাপের আগুনে ফর্মেও অন্য চিন্তা ভোগাচ্ছে ফ্রান্সকে
-
দুর্গাপুজোর আগে উচ্ছেদ নয়! হকারদের জন্য বিরাট সুখবর
-
‘নরক উৎখাত হল’, খামেনেইয়ের শেষকৃত্যের দিনই গর্জন ট্রাম্পের, পালটা তোপ মার্কিন প্রেসিডেন্টকে
-
রিয়ালিটি শোয়ের চিত্রনাট্যকারের সঙ্গে প্রেম অদিতির! দেবরাজের হাজতবাসের মাঝেই বিস্ফোরক সৌম্য
-
দানের সোনা গলিয়ে বিস্কুটে রূপান্তর! রাম মন্দিরে চুরির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিটের