সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের অভিনব ডিজাইন দিয়ে টলিউডের অভিনেতা অভিনেত্রীদের সাজিয়ে থাকেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। এবার তাঁর ডিজাইন করা পোশাকেই সেজে উঠতে চলেছে আইএফএস শিল্ডে অংশ নেওয়া নতুন দল।
এই প্রথম অনূর্ধ্ব ১৯ এই যুব ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে চলেছে কলকাতা পুরসভার দল। বৃহস্পতিবার দলের জার্সি উদ্বোধন করলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন দলের প্রায় সব জুনিয়র ফুটবলাররাই। আর সেই জার্সিরই ডিজাইন করেছেন টলিপাড়ার জনপ্রিয় ডিজাইনার অগ্নিমিত্রা। কলকাতা পুরসভা অনূর্ধ্ব ১৯ দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার অলোক দাসকে।
[আগামী আইপিএল-এ আর দেখা যাবে না স্মিথ, ওয়ার্নারদের!]
২০১৫ সাল থেকে ভারতের ঐতিহ্যশালী আইএফএ শিল্ড অনূর্ধ্ব-১৯ দলগুলির টুর্নামেন্টে পরিণত হয়েছে। আই লিগ, ফেডারেশন কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগের মতো টুর্নামেন্টগুলি থাকায় ঠাসা ক্রীড়াসূচিতে সমস্যায় পড়ছিলেন সিনিয়র দলের ফুটবলাররা। সেই কারণেই আইএফএ শিল্ডকে জুনিয়র টুর্নামেন্টের তকমা দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত বছর এআইএফএফ ১৯-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির জুনিয়ররা। এবার দেখা অভিষেক ঘটিয়ে কলকাতা পুরসভা টুর্নামেন্টে কেমন পারফর্ম করে।
[৬৭ বলে এল ২০০ রান হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের